ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘না’ ভোটের পক্ষে ন্যানসির অবস্থান

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৩:২০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৩:২০:৩৩ অপরাহ্ন
‘না’ ভোটের পক্ষে ন্যানসির অবস্থান ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যখন সারা দেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা তুঙ্গে, তখন ভিন্ন সুরে কথা বললেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। নিজের ফেসবুক হ্যান্ডলে তিনি জানিয়েছেন, তিনি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছেন। তার এমন মন্তব্যে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা; নেটিজেনদের একাংশ তাকে তীব্র সমালোচনার মুখেও ফেলেছেন।

তবে এসব প্রতিক্রিয়ায় খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ন্যানসি। বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত এই শিল্পী অতীতেও নানা ইস্যুতে খোলামেলা মন্তব্য করেছেন। জাতীয়তাবাদী মনোভাবের কথা প্রকাশ্যে জানানো ন্যানসির ক্যারিয়ারে বিভিন্ন সময় প্রতিকূলতা এসেছে, বাতিল হয়েছে একাধিক কনসার্টও। তবুও তিনি নিজের অবস্থান থেকে সরে দাঁড়াননি।

শোবিজ অঙ্গনের অনেক তারকা যখন রাজনীতিতে সক্রিয় হওয়ার আগ্রহ দেখিয়েছেন, তখন ন্যানসি প্রশ্ন তুলেছিলেন—শিল্পীদের এত এমপি-মন্ত্রী হওয়ার আগ্রহ কেন? এমপিদের বেতন কত? গান বা অভিনয় করে কি সম্মানী পাওয়া যায় না? তার ভাষ্য ছিল, শুধু লোভের বশে রাজনীতিতে আসা উচিত নয়। এ ধরনের প্রবণতা নিরুৎসাহিত করা প্রয়োজন বলেও মত দেন তিনি।

নিজে নির্বাচনে অংশ নেবেন কি না, এ প্রশ্নে ন্যানসির স্পষ্ট জবাব, তিনি ভোটের রাজনীতিতে আসতে চান না। তবে যে রাজনৈতিক দলকে তার ভালো লাগে, তাদের ক্ষমতায় দেখতে চাওয়াটা স্বাভাবিক বলেই মনে করেন তিনি। 

এদিকে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আসিফ মাহতাব, যিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর সাবেক শিক্ষক। নির্বাচনকে সামনে রেখে ভিন্নমত ও অবস্থান নিয়ে আলোচনা এখন সামাজিক মাধ্যমে বেশ সরব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী