ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘পাকিস্তানকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র টয়লেট পেপারের মতো ছুড়েছে’

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৩:২৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৩:২৩:০৩ অপরাহ্ন
‘পাকিস্তানকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র টয়লেট পেপারের মতো ছুড়েছে’ ছবি: সংগৃহীত
আমেরিকা-পাকিস্তানের সম্পর্ক নিয়ে সে দেশের সংসদ দাঁড়িয়েই এবার বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। যুক্তরাষ্ট্র-পাকিস্তান অতীতের সম্পর্ক নিয়ে বিস্ফোরক এই স্বীকারোক্তি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর এনডিটিভির। 

খাজা আসিফ অভিযোগ করেছেন যে, কৌশলগত স্বার্থের জন্য ওয়াশিংটন দক্ষিণপূর্বাঞ্চলীয় এশিয়ান এই রাষ্ট্রকে শোষণ করেছে এরপর তাদের লক্ষ্য পূরণ হলে টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলেছে। 

পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে পাক মন্ত্রী স্বীকার করেন যে পাকিস্তান প্রায়শই তার সন্ত্রাসবাদের ইতিহাস অস্বীকার করে। তিনি একে 'অতীতে স্বৈরশাসকদের' সংঘটিত ভুল বলে উল্লেখ করেছেন। 

এ ছাড়া আফগানিস্তানের সঙ্গে দুইবার যুদ্ধে জড়ানোকে ইসলামাবাদের ভুল ছিলে বলে জানান খাজা আসিফ। তিনি বলেন, পাকিস্তানে আজকের সন্ত্রাসবাদ অতীতের ভুলের পরিণতি।

আসিফ বলেন, ১৯৯৯ সালের পর, বিশেষ করে ১১ সেপ্টেম্বর ২০০১ সালের হামলার পর, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনর্মিলনের মূল্য ভয়াবহ ছিল। এনিয়ে তিনি দেশটির প্রয়াত সামরিক শাসক জিয়া-উল-হক এবং পারভেজ মোশারফের বিরুদ্ধে অভিযোগ করেন। 

খাজা আসিফ বলেন, তারা পাকিস্তানকে বহির্বিশ্বের যুদ্ধে জড়িয়ে ফেলেছিলেন, যার ফলে মিত্ররা দেশের কাছ থেকে সরে যাওয়ার অনেক পরেও তার প্রভাব রয়ে যায়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী