ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৭:০১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৭:০১:৫১ অপরাহ্ন
ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ চলাকালীন চার ধাপে প্রদত্ত ভোটের সংখ্যা (শতকরা হার) পাঠাতে সব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়ে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন ভোটগ্রহণ চলাকালীন ভোটকেন্দ্র হতে নির্দিষ্ট সময় অন্তর সারাদিনে মোট চারবার সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং সর্বশেষ ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারের নিকট হতে প্রদত্ত ভোটের সংখ্যা (শতকরা হার) প্রতিটি আসন হতে সংগ্রহ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। প্রতিটি কেন্দ্র অনুযায়ী প্রদত্ত ভোটের সংখ্যা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে তার তত্ত্বাবধানে ডাটা এন্ট্রি অপারেটর তার আরএমএস ইউজারের মাধ্যমে লগইন করে কেন্দ্র অনুযায়ী প্রদত্ত ভোটের সংখ্যা এন্ট্রি করতে হবে। রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক ড্যাশবোর্ডের মাধ্যমে এই তথ্য মনিটর করতে পারবে। এখানে উল্লেখ্য যে, নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় হতেও এই পরিসংখ্যান পর্যবেক্ষণ করা হবে। তাই প্রদত্ত ভোটের তথ্য সঠিক সময়ে এবং শুদ্ধভাবে এন্ট্রি করা আবশ্যক।

এতে আরও বলা হয়, প্রদত্ত ভোটের সংখ্যা সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং সর্বশেষ ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার থেকে সংগ্রহ করে এন্ট্রি করতে হবে। প্রতিবার তথ্য নেওয়ার সময় খেয়াল রাখতে হবে এই সংখ্যা যাতে ভোটগ্রহণ শুরু থেকে রিপোর্টিং সময় পর্যন্ত ব্যালটের মুড়ি গণনা করে নেওয়া হয়। বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী