ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহী-১ ও রাজশাহী-৪ আসনে জামায়াত প্রার্থীর জয়

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০১:০৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০১:০৯:০৬ পূর্বাহ্ন
রাজশাহী-১ ও রাজশাহী-৪ আসনে জামায়াত প্রার্থীর জয় রাজশাহী-১ ও রাজশাহী-৪ আসনে জামায়াত প্রার্থীর জয়
রাজশাহী-১ ও ৪ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন। রিটানিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে সামান্য ভোটের ব্যাবধানে তারা জয়ী হন। এরা হলেন, রাজশাহী-১ আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর অধ্যাপক মুজিবুর রহমান এবং রাজশাহী-৪ আসনে জামায়াত নেতা ডা. আব্দুল বারী সরদার।
 
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর)
 
এ আসনে মোট কেন্দ্র ১৬০টি। এর মধ্যে ১৬০ কেন্দ্রের ফলাফল। জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট। বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ১ হাজার ৮৮৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন মুজিবুর রহমান।
 
দুই উপজেলার মধ্যে মুজিবুর রহমান গোদাগাড়ী উপজেলায় পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৪৬০ ভোট। আর তানোর উপজেলায় তিনি ভোট পেয়েছেন ৬২ হাজার ৩২৪ ভোট। এছাড়াও তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ২ ভোট।
 
অপরদিকে, বিএনপি প্রার্থী শরীফ উদ্দীন গোদাগাড়ীতে ভোট পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৩৬ ভোট। আর তানোরে পেয়েছেন ৬৫ হাজার ৬৭৪ ভোট। এছাড়াও তিনি পোষ্টাল ভোট পেয়েছেন ৮৯২।
 
রাজশাহী-৪ (বাগমারা)
 
এ আসনে মোট কেন্দ্র ১২২টি। প্রাপ্ত ফলাফল ১২২ কেন্দ্র। জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ২৪৮ ভোট। বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৫৯ ভোট। ৮ হাজার ৪৪৯ ভোটের ব্যবধানে ডা. আব্দুল বারী সরদার বিজয়ী হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ