ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

যশোরের ছয় আসনের পাঁচটিতেই জামায়াতের জয়, একটিতে বিএনপি

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০২:১৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০২:১৮:৪৮ পূর্বাহ্ন
যশোরের ছয় আসনের পাঁচটিতেই জামায়াতের জয়, একটিতে বিএনপি যশোরের ছয় আসনের পাঁচটিতেই জামায়াতের জয়, একটিতে বিএনপি
 

যশোরের ছয় আসনের মধ্যে পাঁচটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়ী হয়েছেন। যশোর-৩ আসনে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিজয়ী হয়েছেন।

যশোর-১ (শার্শা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ১৯ হাজার ৯৩ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির নুরুজ্জামান লিটন। তিনি পেয়েছেন ৯৩ হাজার ৫৪২ ভোট।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ১ লাখ ৭১ হাজার ৯৯১ ভোট নিয়ে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির সাবিরা সুলতানা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২২ ভোট।

যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট।

যশোর-৪ (অভয়নগর ও বাঘারপাড়া) আসনে ১ লাখ ৮০ হাজার ৫১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা জামায়াতের আমির গোলাম রসুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মতিয়ার রহমান ফারাজী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭৫১ ভোট।

যশোর-৫ (মণিরামপুর) আসনে ১ লাখ ৩২ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াতের গাজী এনামুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) শহীদ মো. ইকবাল হোসেন। তিনি পেয়েছেন ৮৫ হাজার ৫১৭ ভোট।

যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াতের মোক্তার আলী ৯২ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির আবুল হোসেন আজাদ। তিনি পেয়েছেন ৮০ হাজার ৩৯৮ ভোট।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী