ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

হার্ট অ্যাটাকের ৪৮ ঘণ্টা আগেই সংকেত দেয় শরীর

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০২:১৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০২:১৪:৪৭ অপরাহ্ন
হার্ট অ্যাটাকের ৪৮ ঘণ্টা আগেই সংকেত দেয় শরীর প্রতীকী ছবি
হার্ট অ্যাটাক হঠাৎ করেই হয়, প্রস্তুতির সুযোগ থাকে না, এমনটা মনে হলেও চিকিৎসকরা জানিয়েছেন অধিকাংশ ক্ষেত্রেই শরীর ২৪-৪৮ ঘণ্টা আগেই সতর্কতা দেয়। তবে অনেকেই ছোটোখাটো সমস্যা বলে গুরুত্ব দিতে চান না, ফলে বিপদ আরও বাড়ে। হার্টে রক্ত চলাচল ব্যহত হলে বা করোনারি ধমনীতে রক্ত জমাট বাঁধলে হার্ট অ্যাটাক হয়। কিন্তু এর আগের কয়েক ঘণ্টা বা দিনে এমন নানা পরিবর্তন লক্ষ্য করা যায়, যা সঠিক সময়ে টের পেলে প্রাণ বাঁচানো সম্ভব।

হার্ট অ্যাটাকের আগে শরীরে কী ঘটে?
চিকিৎসকদের মতে, হার্টে রক্ত যাওয়ার পথ আরও সরু হতে শুরু করে। ধমনীতে জমে থাকা প্লাক হঠাৎ অস্থির হয়ে যায়, ফলে প্রদাহ বাড়ে এবং রক্তপ্রবাহ কমে যেতে থাকে। এতে হৃদপেশিতে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়। এসব পরিবর্তনের ফলেই কয়েকটি প্রাথমিক সতর্কবার্তা দেখা দেয়।

এক কার্ডিয়োলজিস্ট জানিয়েছেন, "হার্ট অ্যাটাকের ৪৮ ঘণ্টা আগে শরীর বহু সংকেত দেয়। কিন্তু বেশিরভাগ মানুষ সেগুলোকে ক্লান্তি বা গ্যাসের সমস্যা ভেবে এড়িয়ে যান।"

কী কী লক্ষণ দেখা যায়-
অস্বাভাবিক ক্লান্তি: শরীরচর্চা বা পরিশ্রম ছাড়াই অতিরিক্ত ক্লান্ত লাগা হার্ট দুর্বল হওয়ার ইঙ্গিত। বিশেষত মহিলাদের ক্ষেত্রে এটি খুব সাধারণ।

বুকের চাপ বা অস্বস্তি: ব্যথা নাও থাকতে পারে। বুকে হালকা চাপ, জ্বালা, ভারী ভাব বা গ্যাসের মতো অস্বস্তি দেখা দিতে পারে যা বারবার আসা–যাওয়া করে।

শ্বাসকষ্ট: সামান্য নড়াচড়া করলেই হাঁপিয়ে যাওয়া বা বসে থাকা অবস্থাতেও শ্বাস নিতে সমস্যা হলে সতর্ক হন।

ঘুমের সমস্যা: হঠাৎ অনিদ্রা, ঘুম ভেঙে যাওয়া বা অকারণে অস্থির লাগা–এসবও সতর্কবার্তা।

হজমের সমস্যা বা বমি ভাব: পেটব্যথা, গ্যাস, বমি ভাব- এসবকে অনেকেই হজমের গোলমাল মনে করেন, কিন্তু এগুলো হার্টের সমস্যাও হতে পারে।

চোয়াল, ঘাড়, পিঠ বা হাতে ব্যথা: বিশেষ করে বাম হাত বা পিঠে ছড়িয়ে পড়া ব্যথা হার্ট অ্যাটাকের অন্যতম প্রাথমিক লক্ষণ।

কেন মানুষ এগুলোকে গুরুত্ব দেন না?
বিশেষজ্ঞদের মতে, অনেক উপসর্গই স্ট্রেস, অ্যাসিডিটি বা ক্লান্তির মতো সাধারণ সমস্যার সঙ্গে মিলে যায়, তাই মানুষ গুরুত্ব দেন না। পুরুষরা সাধারণত বুকের ব্যথা অনুভব করেন, আর মহিলাদের ক্ষেত্রে থাকে আলাদা লক্ষণ- যেমন বমি ভাব, মাথা ঘোরানো বা ক্লান্তি।

কাদের বেশি ঝুঁকি?
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, স্থূলতা, ধূমপানের অভ্যাস, পরিবারে হার্টের অসুখের ইতিহাস, শরীরচর্চার অভাব- এসব ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে।

চিকিৎসকরা বলছেন, এই প্রাথমিক লক্ষণগুলি দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। দ্রুত চিকিৎসা শুরু হলে বড় বিপদ এড়ানো সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন