ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০২:১৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০২:১৫:২২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু চোরাচালান করতে গিয়ে ভারতের অভ্যন্তরে আটক হয়েছেন এক বাংলাদেশি যুবক ৷

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ভারতের প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার খান্দুয়া এলাকায় তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
 
আটক গরু চোরাকারবারি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার তারাপুর হঠাৎপাড়া গ্রামের আমছুর আলীর ছেলে মো. মাইনুল ইসলাম (২৫)। আটকের পর বিএসএফ তাকে লালগোলা থানায় হস্তান্তর করেছে। এসময় তাকে দুটি ভারতীয় গরুসহ হাতেনাতে আটক করে বিএসএফ।
 
জানা যায়, আটক মাইনুল ইসলামসহ গরু চোরাচালানকারী একটি চক্র গভীর রাতে ভারতের অভ্যন্তরে গরু চোরাচালান করতে যায়। গরু নিয়ে বাংলাদেশের দিকে প্রবেশের আগেই তাদেরকে ধাওয়া করে ভারতীয় বিএসএফ। এসময় সঙ্গীরা পালিয়ে গেলেও বিএসএফের হাতে দুটি গরুসহ আটক হয় মাইনুল ইসলাম ৷

রাতের অন্ধকারে গরু চোরাচালান করতে গিয়ে ভারতের অভ্যন্তরে একজন চোরাকারবারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
 
তিনি জানান, সীমান্তে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে যাতে অবৈধভাবে কোনো প্রকার মাদক, অস্ত্র ও অবৈধ পণ্য চোরাচালান না হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী