ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

যারা ভালোবাসার মূল্য দেয় না ভ্যালেন্টাইন ডে তাদের জন্য, প্রেমদিবসে রণিতা

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ১১:৪২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ১১:৪২:০৩ অপরাহ্ন
যারা ভালোবাসার মূল্য দেয় না ভ্যালেন্টাইন ডে তাদের জন্য, প্রেমদিবসে রণিতা যারা ভালোবাসার মূল্য দেয় না ভ্যালেন্টাইন ডে তাদের জন্য, প্রেমদিবসে রণিতা
দীর্ঘ ১২ বছরের প্রেম ভেঙে যাওয়ার পরও ভালোবাসা নিয়ে আস্থা হারাননি অভিনেত্রী রণিতা দাস। ভ্যালেন্টাইনস ডে-তে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করে নতুন করে আলোচনায় এলেন তিনি।

প্রেম দিবসে যখন চারদিকে ভালোবাসার উদযাপন, ঠিক তখনই ব্যতিক্রমী বার্তা দিলেন রণিতা। নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘কোন বেঞ্চিং নয়, কোন সিচুয়েশনশিপ নয়, আমার হৃদয় জানি শুধু একটাই রাজাকে।’ ভালোবাসা নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করে তিনি আরও জানান, এখন তিনি সাহসের সঙ্গে ভালোবাসেন এবং অনেক বেশি বাস্তববাদী হয়ে উঠেছেন।

অভিনেত্রীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী-র সঙ্গে। প্রায় ১২ বছরের সেই সম্পর্ক আচমকাই ভেঙে যায়। ঠিক কী কারণে বিচ্ছেদ, তা প্রকাশ্যে আসেনি। তবে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রণিতা-এ কথা আগেও বিভিন্ন সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ভ্যালেন্টাইনস ডে-র পোস্টে অতীতের সেই অভিজ্ঞতার কথাও তুলে ধরেন রণিতা। তিনি লেখেন, এর আগে আমি হারিয়েছি ভালবাসাকে কিন্তু সেই হারানো ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে। আমি এখন সাহসের সঙ্গে ভালবাসি। অনেক বেশি বাস্তব আমি। এই ধরনের ভালোবাসা তোমাকে ভাঙ্গে না বরং তুমি ধীরে ধীরে সুস্থ হও।

ভালোবাসাকে শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে অভিনেত্রী আরও লেখেন, ‘ভালোবাসা শুধুমাত্র ক্যালেন্ডারের একটা দিন নয়, এটা তাদের জন্য যারা ভালবাসার মূল্য দিতে জানে না। এই দিনটা তাদের জন্য এমন একটা দিন যেদিন তাদের ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেওয়া যায়।

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন পেরিয়ে নতুনভাবে নিজেকে গড়ে তোলার বার্তাই যেন দিলেন রণিতা দাস। প্রেম ভাঙার বেদনা থাকলেও, ভালোবাসার শক্তিতেই তিনি খুঁজে নিচ্ছেন নিজেকে সুস্থ করে তোলার পথ-এমনটাই স্পষ্ট তাঁর সাম্প্রতিক পোস্টে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী