ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আত্রাইয়ে অ্যাম্পুলসহ দুই মাদকসেবী আটক : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৬:৩৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৬:৩৬:৪৪ অপরাহ্ন
আত্রাইয়ে অ্যাম্পুলসহ দুই মাদকসেবী আটক : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আত্রাইয়ে অ্যাম্পুলসহ দুই মাদকসেবী আটক : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
নওগাঁর আত্রাইয়ে নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় যুবকরা। 

আটককৃতরা হলেন,উপজেলার খোলাপাড়া গ্রামের মো.ইউনূস আলী (৩৮) ও একই উপজেলার সদুপুর গ্রামের মো. আরিফ হোসেন (৩৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের খেলার মাঠ সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে তারা প্রকাশ্যে মাদক সেবন করছিল। এ সময় এলাকাবাসী তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে কাছে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখতে পান, অ্যাম্পুল ইনজেকশনের মাধ্যমে নিজেদের শরীরে মাদক প্রয়োগ (পুশ) করছেন তারা। বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের হাতেনাতে আটক করে।
পরে আটককৃতদের আত্রাই থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

ভ্রাম্যমাণ আদালতে প্রাথমিক তদন্ত ও উপস্থিত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রত্যেককে ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড এবং ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামীদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বহন ও বেচাকেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ