ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নগরীর খোঁজাপুরে গুলিতে প্রাণ গেল গোলাম মোস্তফার, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৯:০২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৯:০২:৪২ অপরাহ্ন
নগরীর খোঁজাপুরে গুলিতে প্রাণ গেল গোলাম মোস্তফার, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান নগরীর খোঁজাপুরে গুলিতে প্রাণ গেল গোলাম মোস্তফার, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান
রাজশাহী নগরীতে গুলিবিদ্ধ হয়ে গোলাম মোস্তফা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী নাদেরা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

রোববার নগরীর মতিহার থানায় দায়েরকৃত মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা বর্তমানে পলাতক এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারী) রাত আটটার দিকে নগরীর খোঁজাপুর এলাকার গোরস্তানের পাশের সড়ক দিয়ে এশার নামাজ পড়তে যাওয়ার সময় দূর্বৃত্তরা গোলাম মোস্তফাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলায় অভিযুক্তরা হলেন, স্থানীয় নহির উদ্দিনের ছেলে মোঃ উকিল, মোঃ হাসিবুল মোল্লা এবং শিহাবুল ইসলাম। পরিবারের অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে মোস্তফাকে আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল এবং ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

স্বজনদের দাবি, প্রায় এক বছর আগে নিহতের ভাতিজা চঞ্চলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। খোঁজাপুর মোড়ে একটি দোকানে বসে থাকার সময় চঞ্চলের মাধ্যমে কিছু মালামাল ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে চঞ্চলকে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, উকিল ও হাসিবুলসহ কয়েকজন ওই মারধরে অংশ নেন। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও মামলা হয়। একপর্যায়ে গোলাম মোস্তফার মাথায় ইটের আঘাত লাগে এবং তাঁকে ১০টি সেলাই দিতে হয়। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।

বিষয়টি নিয়ে একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও প্রতিপক্ষ জানায়, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো বিচার হবে না। এরপর থেকেই মোস্তফা নিয়মিত হুমকি পেয়ে আসছিলেন।

নিহতের স্ত্রী নাদেরা বেগম বলেন, আমার স্বামী নিয়মিত নামাজ পড়তেন। কারও সঙ্গে ঝামেলা করতেন না। অজু করে নামাজে যাওয়ার সময় তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই। 

নিহত গোলাম মোস্তফার তিন মেয়ে রয়েছে। এর মধ্যে আড়াই মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়ে এক মেয়ের মৃত্যু হয়। নতুন এই শোকে পরিবারটি ভেঙে পড়েছে বলে জানান স্বজনরা।

জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, নিহতের স্ত্রী তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আগের একটি ঘটনার জেরে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ