ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সাংবাদিক কামাল মালিক মারা গেছেন

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৯:৪১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৯:৪১:২৩ অপরাহ্ন
সাংবাদিক কামাল মালিক মারা গেছেন সাংবাদিক কামাল মালিক মারা গেছেন
রাজশাহীর সিনিয়র সাংবাদিক কামাল মালিক (৫৫) ইন্তেকাল করেছেন।

সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর হড়গ্রাম এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপ সম্পাদক হিসেবে তিনি কর্মরত ছিলেন।

গত ৩০ জানুয়ারি নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম এলাকার ভাড়া বাসা থেকে কামাল মালিক ও তার স্ত্রী রওশন আরাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর রওশন আরাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ১৭ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শংকর জানান, ৩০ জানুয়ারি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর থেকে সেখানেই কামাল মালিকের চিকিৎসা চলছিলো। এর মধ্যে কয়েকদিন আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে তিনি মারা যান। যেহেতু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কামাল মালিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার দুপুরে নগরীর মহিষবাথান কবরস্থানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হতে পারে। পরে সেখানেই দাফন সম্পন্ন হবে।

এদিকে কামাল মাল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক রাজশাহী সংবাদ পরিবার। দৈনিক রাজশাহী সংবাদের প্রকাশক ও সম্পাদক আহসান হাবীব অপু এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী