ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! রুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর, সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে 'স' মিল ভস্মীভূত পুঠিয়ায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনা মূল্যে বীজ-সার পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে -এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ ডিমলায় পপি এনজিওর আওতায় মেধাবী শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি নওগাঁর মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ঢাকলেন ওসি ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড

দানবীর আলহাজ্ব বশির আহমদ এর মৃত্যুতে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শোক

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ১১:০৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ১১:০৩:৫১ অপরাহ্ন
দানবীর আলহাজ্ব বশির আহমদ এর মৃত্যুতে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শোক দানবীর আলহাজ্ব বশির আহমদ এর মৃত্যুতে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শোক
যুক্তরাজ্য বিএনপি’র অন্যতম উপদেষ্টা, দারুল হাদিস লতিফিয়া লন্ডনের ট্রাস্টি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, সফল ব্যবসায়ী,আনজুমানে আল ইসলাহ ইউকে এর সাবেক সেক্রেটারী ও শামসুল উলমা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ:)’র স্নেহভাজন ও আমার  শ্রদ্ধাভাজন ব্যক্তি দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি, হযরত দরিয়া শাহ্ রহ. মাজার জামে মসজিদ কদমতলী সিলেটের সাবেক ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ-লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

শোক বার্তায় দুধরচকী বলেন, সুনামগঞ্জের আমরিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেব মানুষ সেবা করে যাচ্ছিলেন। শুধু মানব সেবা ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার অবদান আছে। তিনি লন্ডন ও বাংলাদেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাট, কালবার্ট, ব্রিজ ও গরিব মানুষকে সাহায্য সবসময় করেছেন। তার অবদান শুধু সুনামগঞ্জে সীমাবদ্ধ নয় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেব সিলেটের একজন সফল ব্যবসায়ী, দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাজ্যেও তার ব্যবসা বিস্তৃত। সুনামগঞ্জ বাসী একজন অভিবাবককে হারালো মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আল্লাহুম্মা আমিন।

দুধরচকী, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার

নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার