ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নগরীর ফুলতলা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক পণ্য জব্দ

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৬:২০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৬:২০:২১ অপরাহ্ন
নগরীর ফুলতলা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক পণ্য জব্দ নগরীর ফুলতলা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক পণ্য জব্দ
রাজশাহী নগরীর ফুলতলা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর মতিহার থানার বাজে কাজলা ফুলতলা ঘাটে এ অভিযান পরিচালনা করেন রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ তালাইমারী বিওপি’র একটি টহল দল।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নগরীর মতিহার থানার বাজে কাজলা ফুলতলা ঘাট এলাকার পদ্মা নদীর চর দিয়ে ভারতীয় মালামাল পাচার হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল পদ্মার চরের ঝাউবনের ভেতরে অবস্থান নেয়। পরে রাত পৌনে ৯টার দিকে চোরাকারবারীরা মালামাল নিয়ে অগ্রসর হলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

ওই সময় পরিত্যক্ত অবস্থায় কয়েকটি ব্যাগের ভেতর থেকে ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ১ হাজার পিস ইলেকট্রিক বাল্ব এবং ৫২৫ পিস ইলেকট্রিক পুশ সুইচ জব্দ করা হয়।

জব্দকৃত ইলেকট্রিক মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ