ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহী এডিটরস ফোরামের সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৬:৫৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৬:৫৩:১৩ অপরাহ্ন
রাজশাহী এডিটরস ফোরামের সভা অনুষ্ঠিত রাজশাহী এডিটরস ফোরামের সভা অনুষ্ঠিত
রাজশাহীর স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন রাজশাহী এডিটরস ফোরামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে রাজশাহীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী। সভায় গঠনতন্ত্র প্রনয়নসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। 

সভার সিদ্ধান্ত অনুযায়ি দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুবকে রাজশাহী এডিটরস ফোরামের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিমকে রাজশাহী এডিটরস ফোরামের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

সভায় বক্তব্য রাখেন, রাজশাহী এডিটরস ফোরামের সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক ও নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব, কোষাধ্যক্ষ ও সানশাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, নির্বাহী সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। সভা প্ররিচালনা করেন রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।

সভায় রাজশাহীর সংবাদপত্রগুলোতে কর্মরত সংবাদ কর্মীদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে কাজ করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়েছে।    

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী