ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বদলগাছীতে বিদ্যালয় অবরোধ: অফিস সহায়কের বিরুদ্ধে শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ, বহিষ্কারের আশ্বাস

  • আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৬:০৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৬:০৯:০৮ অপরাহ্ন
বদলগাছীতে বিদ্যালয় অবরোধ: অফিস সহায়কের বিরুদ্ধে শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ, বহিষ্কারের আশ্বাস বদলগাছীতে বিদ্যালয় অবরোধ: অফিস সহায়কের বিরুদ্ধে শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ, বহিষ্কারের আশ্বাস
নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে এক অফিস সহায়কের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্ত্যক্ত করার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিদ্যালয় অবরোধ করে বিক্ষোভ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের অফিস সহায়ক মো. সৈয়কত হোসেন ওই শিক্ষার্থীকে ফেসবুকে অশালীন বার্তা পাঠান, প্রেমের প্রস্তাব দেন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখানোর চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে সহপাঠীরা ক্ষোভে ফেটে পড়ে এবং বিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে।

খবর পেয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যান। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত অফিস সহায়ককে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় ব্যবস্থার আওতায় আনার কথা জানানো হয়।

পরে বহিষ্কারের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের পক্ষ থেকেও ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী