ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ট্রেনে কাটা পড়লেন পুলিশ কর্মকর্তা

  • আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০৩:০৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০৩:০৩:০৫ অপরাহ্ন
ট্রেনে কাটা পড়লেন পুলিশ কর্মকর্তা ট্রেনে কাটা পড়লেন পুলিশ কর্মকর্তা
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে ট্রেনের নিচে কাটা পড়ে মো. হাবিব নামে এক পুলিশ কর্মকর্তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গাজীপুরে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. হাবিব গাজীপুর জেলা পুলিশ লাইনে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন। 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের পাশ থেকে এসআই হাবিব পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তিনি পায়ে হেঁটে জয়দেবপুর রেলক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। এতে তার ডান হাত ও ডান পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে -এ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ