ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত

  • আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০৪:০৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০৪:০৩:৩৮ অপরাহ্ন
রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত
পবিত্র রমজান মাসকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মোট ৩ হাজার ২৯৬ জন বন্দিকে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির শীর্ষ নেতৃত্ব পৃথকভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে এ সিদ্ধান্ত কার্যকর করেন।

ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশজুড়ে বিভিন্ন সংশোধনাগার ও দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানে থাকা ১ হাজার ৪৪০ জন বন্দির মুক্তির নির্দেশ দেন। একই সঙ্গে তিনি তাদের সাজাজনিত বকেয়া আর্থিক দায়ভারও পরিশোধের ঘোষণা দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই পদক্ষেপের মাধ্যমে মুক্তিপ্রাপ্তরা নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পাবেন এবং রমজান মাসে তাদের পরিবারের আর্থিক ও মানসিক চাপ কিছুটা লাঘব হবে।

অন্যদিকে দুবাইয়ের শাসক ও ইউএইর ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের সংশোধনাগার থেকে বিভিন্ন দেশের ১ হাজার ৮৫৬ জন বন্দিকে মুক্তির নির্দেশ দেন।

ইউএইতে রমজান ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় উপলক্ষে বন্দিদের সাধারণ ক্ষমা প্রদানের রীতি দীর্ঘদিনের। এর মাধ্যমে সংশোধিত বন্দিদের সমাজে পুনর্বাসন ও নতুন জীবন গড়ার সুযোগ দেওয়া হয়।সূত্র: জিও নিউজ

Copied from: https://rtvonline.com/

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী