ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বাঘায় সৎ ভাইকে কুপিয়ে হত্যা; আসামী কামাল গ্রেফতার

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ১২:৪৪:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ১২:৪৪:৫৬ পূর্বাহ্ন
বাঘায় সৎ ভাইকে কুপিয়ে হত্যা; আসামী কামাল গ্রেফতার বাঘায় সৎ ভাইকে কুপিয়ে হত্যা; আসামী কামাল গ্রেফতার
রাজশাহীর বাঘায় সৎ ভাইকে কুপিয়ে হত্যার প্রধান আসামী কামালকে গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার (৯ জুন) দিনগত রাত সোয়া ১২টায় গোদাগাড়ী থানাধীন পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ কামাল হোসেন(৫০), সে রাজশাহীর বাঘা থানার আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের (দুখু মন্ডল) ছেলে। 

মঙ্গলবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, নিহত ছাদেক আলী (৪৫) ও আসামী কামাল সম্পর্কে সৎ ভাই। পারিবারিক ভাবে বিভিন্ন বিষয়ে তাদের সম্পর্কের টানাপোড়েন ছিল।
ছাদেক পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন। গত (১৩ মে), বিকাল ৩টায় ছাদেক ব্যবসার কাজে চন্ডীপুর বাজারের উদ্দেশ্যে বের হয়। পরে তার বাড়িতে আসতে দেরি হলে মোবাইলে আসামী  কামালের বাড়িতে আছে বলে তার স্ত্রী কে জানায়।

পরের দিন (১৪ মে) দিনগত রাত দেড়টায় ছাদেকের লাশ বাঘার বাজুবাঘা ইউনিয়নের একটি আম বাগানে পাওয়া যায়। 

গ্রামের লোকজন সূত্রে জানা যায় ১৩ মে দিনগত রাত সাড়ে ১০টা হতে পৌনে ১২টার মধ্যবর্তী সময়ে আসামী কামাল পারিবারিক বিরোধের জের ধরে ছাদেককে (৩৯) পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর আসামীকে গ্রেফতারে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় সোমবার গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী থানাধীন পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছাদেক হত্যা মামলার একমাত্র আসামী কামালকে গ্রেফতার করে র‌্যাব।

এ ব্যপারে গ্রেফতার ছাদেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বাঘা থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী