ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মহান শহীদ দিবসে আরইউজের শ্রদ্ধা: সোনা দীঘির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৩:৩৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৩:৩৬:৪২ অপরাহ্ন
মহান শহীদ দিবসে আরইউজের শ্রদ্ধা: সোনা দীঘির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান শহীদ দিবসে আরইউজের শ্রদ্ধা: সোনা দীঘির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর পক্ষ থেকে রাজশাহীর সোনা দীঘিতে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ড. সাদিকুর ইসলাম স্বপন এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও নয়াদিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুল আউয়াল। তাঁদের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মানবজমিনের রাজশাহী ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত, সহ-সভাপতি ও আমার দেশের রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ও বাসস প্রতিনিধি ওমর ফারুক, অর্থ সম্পাদক ও নতুন প্রভাতের প্রধান প্রতিবেদক হাবিল উদ্দিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশ বেতারের মহানগর প্রতিনিধি আশিকুর রহমান।

কার্যনির্বাহী সদস্য ও নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহাবুবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগ হয়েছিল, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং রাষ্ট্রের সর্বস্তরে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে ভাষা শহীদদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী