ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৩:১১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৩:১১:৪৪ অপরাহ্ন
ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও ছবি: সংগৃহীত
ফল খাওয়া স্বাস্থ্যকর, এটা তো আমরা সবাই জানি। কিন্তু সেই ফলের উপকারিতা আরও বাড়ানো যায় খুব সহজ এক উপায়ে। খাওয়ার আগে সামান্য দারচিনির গুঁড়ো ছড়ালেই কেল্লাফতে! শুনতে সাধারণ মনে হলেও, এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা।

পুষ্টিবিদ দীপশিখা জৈন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে নানারকম খাবারের পুষ্টিগুণের কথা শেয়ার করে থাকেন। সম্প্রতি তেমনই একটি পোস্টে তিনি জানিয়েছেন, ফলের সঙ্গে দারচিনির গুঁড়ো মেশানো মানে তা শুধু স্বাদই বাড়ায় না, বরং শরীরের জন্যও নানা দিক থেকে উপকারী।

তাঁর এই বক্তব্যের পিছনের বৈজ্ঞানিক ব্যাখা দিয়ে তিনি বলেন, “ফল আসলে সহজ ধরনের সুগার। তাই অনেক সময় ফল খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। কিন্তু তার সঙ্গে সামান্য দারচিনি যোগ করলে সেই সুগার স্পাইক অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।”

দারচিনি শরীরে গ্লুকোজ শোষণের প্রক্রিয়াকে উন্নত করে, ফলে রক্তে শর্করার মাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে। পাশাপাশি এতে থাকা পলিফেনল ও অ্যান্টিঅক্সিড্যান্ট হজমশক্তিও বাড়াতে সাহায্য করে।

১. হার্টের জন্য উপকারী: বিজ্ঞানসম্মত নানা তথ্য অনুযায়ী, দারচিনি খারাপ কোলেস্টেরল (LDL) ও ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে। এছাড়া এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।

২. শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট: দারচিনিতে প্রচুর পলিফেনল থাকে, যা শরীরকে অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এর আরেকটি উপাদান সিনামালডিহাইড প্রদাহ কমাতেও কার্যকর।

৩. বাড়তি চিনি ছাড়াই মিষ্টি স্বাদের বিকল্প: আপেল, কলা বা বেরির মতো ফলে দারচিনি দিলে স্বাদ আরও মিষ্টি লাগে, কিন্তু এতে বাড়তি ক্যালোরি যোগ হয় না। উল্টে চিনির মতো উপাদানের ক্ষতিকারক প্রভাব থেকেও দূরে থাকা সম্ভব।

৪. হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা: দারচিনি হজমে সহায়ক এনজাইমের ক্ষরণ বাড়ায়, ফলে গ্যাস, অম্বল বা পেট ফাঁপার সমস্যা কমতে পারে। এছাড়া এতে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা অন্ত্রে ক্ষতিকর জীবাণুর বৃদ্ধি রোধ করতে সাহায্য করে।

পুষ্টিবিদের পরামর্শ, “পরের বার ফল খাওয়ার সময় কী সঙ্গে খাচ্ছেন, সেটাও ভাবুন।” অর্থাৎ, ফলের উপর এক চিমটে দারচিনির গুঁড়ো ছড়িয়ে নেওয়ার মতো ছোট্ট একটি অভ্যাস আপনার ডায়েটকে আরও স্বাস্থ্যকর করে তুলতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী