ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেফতার ৫

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৩:৩৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৩:৩৩:৪৮ অপরাহ্ন
নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেফতার ৫ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেফতার ৫
রাজশাহী মহানগরীতে পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় আসামিদের দেহ তল্লাশি করে সর্বমোট ১ কেজি ৩২ গ্রাম গাঁজা, ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৬শ ১০ টাকা জব্দ করা হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায়; রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টায় একই থানার দাশপুকুর গ্রামের আইডি বাগানপাড়া এলাকায়; সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১টায় একই থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় এবং একই দিনে সকাল সোয়া ৭ টায় চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়ইতলা এলাকায় পৃথক ৪টি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুর জেলার রাজৈর থানার নারার কান্দি গ্রামের মো: তাইজুল মোল্লার ছেলে (বর্তমানে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম ক্লাব মোড়) এলাকার বাসিন্দা মো: আরমান মোল্লা (২৯); চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকার মো: এরশাদের ছেলে মো: আলমগীর ওরফে শাহীন (৩০); রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের শ্রী পরান রায়ের ছেলে শ্রী রিপন রায় (২০); রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে মো: সাদিকুল ইসলাম (৪০) এবং বেলপুকুর থানার ভরুয়াপাড়া গ্রামের মৃত আসলামের মেয়ে মোসা: সুখী বেগম (৫৪)। বর্তমানে সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করছেন।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।  

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য গ্রেপ্তারকৃত মো: আরমান মোল্লার বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানায় ১টি এবং সুখীর বিরুদ্ধে আরএমপি’র মতিহার, বোয়ালিয়া এবং রাজশাহী জেলার পুঠিয়া থানায় পূর্বের ৪টি মাদক মামলা চলমান রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ