ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়ালিয়ায় বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি প্রিভেল কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শনে রাসিক প্রশাসক শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড চট্টগ্রামের জোরারগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসা তিন ভারতীয় নাগরিক আটক কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? আর্থিক সংকটে থমকে ছিল চিকিৎসা, সমু চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর ভাসমান মরদেহ

নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে: মেহজাবীন

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৩:৫২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৩:৫২:২৪ অপরাহ্ন
নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে: মেহজাবীন মেহজাবীন। ছবি: সংগৃহীত
মিথ্যা মামলা ও নানান বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ফেসবুকে পোস্ট করে তিনি এসব কথা বলেন।

পোস্টে মেহজাবীন চৌধুরী লেখেন, কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন এবং সত্য প্রতিষ্ঠিত হয়েছে।

অভিনেত্রী আরও লেখেন, আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।

পাশাপাশি আরও উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ছবি ও ভিডিও’র কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়।

নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে বলে অভিনেত্রী মেহজাবীন লেখেন, নারীদের হেনস্তা করার পেছনে কে বা কারা আছে, তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। চাই, আমার কাজ নিয়েই হোক আলোচনা। আশা করি, সবাই পাশে থাকবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২