ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘গোপন তথ্য’ ফাঁস করলেন কেয়া পায়েল

  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৩:৫৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৩:৫৬:৫৭ অপরাহ্ন
‘গোপন তথ্য’ ফাঁস করলেন কেয়া পায়েল কেয়া পায়েল। ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনয়ের ব্যস্ততার মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নতুন নাটক ও ব্যক্তিগত নানা অভিজ্ঞতা প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন তিনি। এবার নিজের একটি ব্যক্তিগত অভ্যাস প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন কেয়া পায়েল। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘গোপন তথ্য ফাঁস করে দিলাম।’

ভিডিওতে দেখা যায়, সামনে বরফ মেশানো পানিভর্তি একটি পাত্র নিয়ে বসে আছেন পায়েল। তিনি জানান, সম্প্রতি অনেকেই তার ত্বকের উজ্জ্বলতা নিয়ে মন্তব্য করছেন। সেই প্রসঙ্গে নিজের ত্বকের যত্নের একটি পদ্ধতির কথা তুলে ধরেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, তার ত্বকের উজ্জ্বলতার পেছনে ‘পায়েল বাই পায়েল’ ব্র্যান্ডের যত্নের পাশাপাশি বরফ পানির ব্যবহারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, সকালে বরফ পানিতে মুখ ডুবালে দ্রুত ঘুম কেটে যায় এবং ত্বকের জন্যও উপকার পাওয়া যায়।

ভিডিওতে কথার সঙ্গে সঙ্গে বরফ পানির পাত্রে মুখ ডুবিয়ে পদ্ধতিটি দেখান পায়েল। প্রকাশের পর থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আলোচনা তৈরি করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী