ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ০৭:০৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ০৭:০৩:৪০ অপরাহ্ন
দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু
আত্রাই শাখা নদীতে গোসল করতে নেমে দিনাজপুরের বীরগঞ্জে মোঃ মিরাজ হোসেন (১১), নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া আশ্রয়নের পশ্চিম পাশের আত্রাই শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত মোঃ মিরাজ হোসেন বীরগঞ্জ পৌর শহরের ৭নম্বর ওয়ার্ডের আদিবাসী পাড়ার নাঈম ইসলামের ছেলে এবং সুজালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

নিজপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সসদ্য মোঃ ওবাইদুল ইসলাম জানান, বীরগঞ্জের নিজপাড়া ইউপির নখাপাড়া আশ্রয়ণ এলাকায় নানীর বাড়িতে বেড়াতে আসে মোঃ মিরাজ হোসেন।

বুধবার সকাল ১১টার দিকে বাড়ীর পাশের নদীতে চার জন মিলে গোসল করতে নামে সে। গোসলের এক পর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায় মিরাজ হোসেন। বিষয়টি টের পেয়ে তার সাথে থাকা অন্যান্য ছেলেরা তাৎক্ষণিকভাবে পরিবারকে জানায়। পরিবারের লোকজন এবং এলাকাবাসী এসে তাকে উদ্ধারের প্রচেষ্টা চালায়। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার অভিযানের এক পর্যয়ে বিকেল ৩টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মোঃ মসলেম উদ্দিন । 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী