ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করল ছেলে

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৩:০৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৩:০৪:১১ অপরাহ্ন
ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করল ছেলে ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করল ছেলে
ডাক্তারি পড়ার জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের লখনউয়ে এক লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিজাত আসিয়ানা এলাকায় ২১ বছর বয়সী এক যুবক তার বাবাকে গুলি করে হত্যা করে দেহ খণ্ডবিখণ্ড করে নীল প্লাস্টিকের ড্রামে লুকিয়ে রাখেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ অভিযুক্ত অক্ষত সিং-কে গ্রেফতার করলে ঘটনাটির ভয়াবহ বিবরণ প্রকাশ্যে আসে।

পুলিশ জানায়, নিহত মানবেন্দ্র সিং (৪৯) পেশায় মদ ব্যবসায়ী ও একটি প্যাথলজি ল্যাবের মালিক ছিলেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে পড়াশোনা নিয়ে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। মানবেন্দ্র চাইছিলেন, ছেলে বিকম ছেড়ে নিট পরীক্ষার প্রস্তুতি নিয়ে ডাক্তার হোক কিন্তু অক্ষত এতে রাজি ছিলেন না। তর্কের এক পর্যায়ে অক্ষত তার বাবার লাইসেন্সকৃত রাইফেল দিয়ে গুলি করেন। এই ঘটনা ঘটে অক্ষতের একাদশ শ্রেণিতে পড়ুয়া ছোট বোনের সামনেই। পরে কাউকে কিছু বললে তাকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

হত্যার পর প্রমাণ লোপাটে অক্ষত বাড়ির তিনতলা থেকে দেহ নামিয়ে এনে ঘরোয়া যন্ত্রপাতি দিয়ে কয়েক টুকরো করেন। হাত-পা গাড়িতে করে শহরের উপকণ্ঠের এক নির্জন স্থানে ফেলে আসেন। ধড় ও মাথা নীল ড্রামে ভরে বাড়ির নিচতলার একটি কক্ষে লুকিয়ে রাখা হয়।

পুলিশ আরও জানায়, এক বছর আগে মিরাটে ঘটে যাওয়া একটি আলোচিত ‘ড্রাম মার্ডার’ কেস থেকে অনুপ্রাণিত হয়ে এই পরিকল্পনা সাজানো হয়েছিল। মানবেন্দ্র নিখোঁজ হওয়ার তিন দিন পর পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। জিজ্ঞাসাবাদে অক্ষতের বক্তব্যে অসংগতি ধরা পড়লে সন্দেহ জোরালো হয়। পরে বাড়িতে অভিযান চালিয়ে নীল ড্রামটি উদ্ধার করা হয়। প্রথমে আত্মহত্যার গল্প ফাঁদলেও কড়া জেরায় অক্ষত স্বীকার করেন তিনি প্রায় এক বছর ধরে এই হত্যার পরিকল্পনা করছিলেন। 

উল্লেখ্য, মানবেন্দ্রর স্ত্রী নয় বছর আগে মারা যান এবং তার বাবা ছিলেন উত্তরপ্রদেশ পুলিশের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ঘটনাটি লখনউ জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী