ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিরাজগঞ্জে ১১৮ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৯:২৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৯:২৪:০০ অপরাহ্ন
সিরাজগঞ্জে ১১৮ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিরাজগঞ্জে ১১৮ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১১৮ বোতল ফেয়ারডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১২ জানায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে টায় ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সয়দাবাদ মোড় সংলগ্ন সিয়াম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মোটরসাইকেলে মাদক পরিবহনকালে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১১৮ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. মনির হোসেন (২৫)। তার বাড়ি বগুড়া জেলার ধুনট থানার উত্তর শহরা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল সংগ্রহ করে মোটরসাইকেলের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর। পাশাপাশি মাদক সংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী