ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নগরীতে ছুরিকাঘাতে যুবক হত্যা: প্রধান আসামি রবিউল গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ১১:৩৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ১১:৩৪:৫০ অপরাহ্ন
নগরীতে ছুরিকাঘাতে যুবক হত্যা: প্রধান আসামি রবিউল গ্রেফতার নগরীতে ছুরিকাঘাতে যুবক হত্যা: প্রধান আসামি রবিউল গ্রেফতার
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় পূর্ব শত্রুতার জেরে যুবক সাব্বির (২২) হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে শাহ মখদুম থানাধীন পবা রাইস মিল পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির মহানগরীর শাহ মখদুম থানার বাসিন্দা শাহিন ইসলামের ছেলে।

নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম বুধবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আমিরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ওরফে জাসন (২৫) ফল কাটার ছুরি দিয়ে সাব্বিরের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালি রাতে চর খিদিরপুর এলাকা থেকে প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ