ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা! এই প্রথম বার স্বীকার করল মার্কিন বাহিনী, চ্যালেঞ্জ কি রাশিয়া এবং চিনকে? ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন করীনা ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ নগ্ন বিজ্ঞাপনে সমালোচনার মুখে সিডনি সুইনি, দুই দিনে হারালেন দুই লাখ অনুসারী ​রাজশাহীতে মাদক সেবনের দায়ে আলামিন যুবকের কারাদণ্ড ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদিসহ আরব দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, ৫ জনের কারাদণ্ড আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী হেফাজত আমিরের গাড়ি দুর্ঘটনার শিকার, কেমন আছেন বাবুনগরী পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব ক্যাবের ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা

আফগান প্রেমিকের সঙ্গে একত্রবাস করছেন জ্যাকি শ্রফের কন্যা!

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১০:২০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ১০:২০:৫৮ অপরাহ্ন
আফগান প্রেমিকের সঙ্গে একত্রবাস করছেন জ্যাকি শ্রফের কন্যা! জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা শ্রফ। ছবি: সংগৃহীত
আফগান প্রেমিকের সঙ্গে একত্রবাস করেছেন জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা শ্রফ। বর্তমানে তিনি একটি রিয়্যালিটি শো-তে রয়েছেন। সেখানেই প্রেমিকের কথা উজাড় করেন তিনি।

প্রেমিক কিসে সুখী হন, সেই দিকে খেয়াল রাখেন কৃষ্ণা। তাঁর কাছে এটাই প্রেমের সংজ্ঞা। ওই রিয়্যালিটি শোয়ে প্রিন্স নারুলা ও যুবিকা চৌধরীর সঙ্গে নিজের প্রেমের কাহিনি ভাগ করে নেন পেশায় উদ্যোগপতি কৃষ্ণা। বর্তমানে তিনি মার্শাল আর্ট ফাইটার আবদুল আজিম বাদকাশির সঙ্গে সম্পর্কে রয়েছেন।

মুম্বইয়ে এক অনুষ্ঠানে আবদুলকে প্রথম বার দেখেছিলেন কৃষ্ণা। তার পরে নিজের ইনস্টাগ্রামের ইনবক্সে গিয়ে সেই মার্শাল আর্ট যোদ্ধাকে খুঁজে পান জ্যাকি-কন্যা। আবদুল তাঁকে মেসেজ পাঠিয়েছিলেন ‘হাই’। সেখান থেকে কথার শুরু। কৃষ্ণার ফোন নম্বর চাইতে খুব দেরি করেননি আবদুল। তাঁর কথা, “এত আত্মবিশ্বাসের সঙ্গে কেউ আগে আমার সঙ্গে কথা বলতে আসেনি। আমার আত্মবিশ্বাস পছন্দ। আমাদের প্রথম ভাষাও আলাদা। ওর প্রথম ভাষা পারসি আর আমার ইংরেজি। আমার মতোই ভাঙা ভাঙা হিন্দি ও বলতে পারে।”

তার পরে কী ভাবে এগোয় সম্পর্ক? কৃষ্ণা বলেন, “দুই সপ্তাহ পরে আমাদের বিমানবন্দরে দেখা। পরস্পরকে বিদায় জানানোর পালা। দু’জনেই কাঁদতে শুরু করি। ও দিল্লিতে ওর বন্ধুর কাছে চলে গেল। তার পরে আমি ওর সঙ্গে দেখা করতে দিল্লি যাই। তিন সপ্তাহ থাকি, আমাদের সম্পর্কও এগোয়। তার পরে আমিই ওকে জিজ্ঞাসা করি, ‘তুমি কি মুম্বইয়ে এসে আমার সঙ্গে থাকবে?’ ও রাজি হয়ে যায় এবং আমরা একসঙ্গে থাকতে শুরু করি।”

একসঙ্গে থাকতে থাকতে আরও পরস্পরের প্রেমে ডুবে যান তাঁরা। আফগান প্রেমিকের সঙ্গে সুখে আছেন বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত