ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বুকের খাঁজে কী এমন আছে, সবাই সব সময় ওটা দেখতেই ব্যস্ত: তাপসী পান্নু

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১০:৩৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ১০:৩৯:৪৭ অপরাহ্ন
বুকের খাঁজে কী এমন আছে, সবাই সব সময় ওটা দেখতেই ব্যস্ত: তাপসী পান্নু তাপসী পান্নু। ছবি: সংগৃহীত
তাপসী পান্নু অভিনীত ‘অসি’ ছবি বর্তমানে গল্প এবং অভিনয়ের জন্য আলোচনায় রয়েছে। ঠিক এই সময়েই গোটা চলচ্চিত্র জগৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন অভিনেত্রী। তাঁর দাবি, বলিউড অভিনেত্রীরা ক্লিভেজ নিয়ে অতিরিক্ত মনোযোগের কেন্দ্রে থাকেন, আর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি বরং বুক এবং কোমরের মাঝের অংশ নিয়েই বেশি আগ্রহী। তবে কেরিয়ারের শুরুর দিকে তিনি এই ধরনের চরিত্র করতে মোটেই স্বচ্ছন্দ ছিলেন না বলেও জানান তাপসী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী বলেন, দক্ষিণী ছবিতে অভিনেত্রীদের শরীরের নির্দিষ্ট অংশকে বিশেষভাবে তুলে ধরার প্রবণতা দেখা যায়, যেমন বলিউডে ক্লিভেজের উপর আলাদা গুরুত্ব দেওয়া হয়। যদিও তাঁর এই মন্তব্য প্রসঙ্গ ছাড়া ভাইরাল হয়েছে বলেও দাবি করেন অভিনেত্রী। তিনি স্পষ্ট করে বলেন, তাঁর মূল আপত্তি শরীরের কোনও নির্দিষ্ট অংশ নয়, বরং সেই অংশগুলির প্রতি ‘খারাপ নজর’। সেটা ক্লিভেজ হোক বা কোমর— বিষয়টা দৃষ্টিভঙ্গির।

একই সঙ্গে তাপসী এও জানান, তিনি কখনও বলেননি যে হিন্দি সিনেমা শুধুই ক্লিভেজ এবং দক্ষিণী সিনেমা শুধুই কোমর নিয়ে ব্যস্ত। বরং ব্যক্তিগতভাবে বলিউডে তাঁকে কখনও কোমর দেখাতে বলা হয়নি বা প্যাডেড ব্রা পরার পরামর্শ দেওয়া হয়নি। তাঁর কথায়, তিনি যেহেতু খুব বেশি গ্ল্যামারাস চরিত্র করেননি, তাই এই ধরনের পরিস্থিতির মুখে পড়তে হয়নি।

তবে তামিল ও তেলুগু ছবিতে কাজ করার অভিজ্ঞতা থেকে তাপসী দাবি করেন, কখনও কখনও পরিচালকেরা নায়িকাদের প্যাডেড ব্রা পরার পরামর্শ দেন, যাতে পর্দায় শরীরের নির্দিষ্ট অংশ আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। তাঁর মতে, এই ধরনের নির্দেশনা অভিনয়ের থেকে দর্শকের মনোযোগ সরিয়ে শরীরের দিকে নিয়ে যায়।

তাপসী আরও বলেন, এই পরিস্থিতি শুধু অভিনেত্রীদের জন্যই নয়, পরিচালকদের জন্যও অনেক সময় অস্বস্তিকর হয়ে ওঠে। কারণ তাঁদেরই ঘুরিয়ে-পেঁচিয়ে বিষয়টি বোঝাতে হয়। অনেক সময় সেটে কোনও মহিলা সদস্য না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিনেত্রীরা পোশাক পরিবর্তন করে এলে পরিচালকদেরই দেখতে হয় দৃশ্যটি প্রয়োজন অনুযায়ী হয়েছে কিনা।

কাজের দিক থেকে বর্তমানে তাপসীকে দেখা যাচ্ছে অসি ছবিতে। অনুভব সিনহা পরিচালিত এই কোর্টরুম ড্রামায় তিনি একজন ধর্ষিতা নারীর আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। ছবিতে তাঁর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কানি কুশ্রুতি, রেবতী, মনোজ পাহওয়া এবং কুমুদ মিশ্র।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী