ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে কাঁচা মরিচের রসগোল্লা

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ০৪:২৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ০৪:২৬:২২ অপরাহ্ন
কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে কাঁচা মরিচের রসগোল্লা কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে কাঁচা মরিচের রসগোল্লা
মিষ্টি অধিকাংশ মানুষের কাছে জনপ্রিয় একটি খাবার। বিশেষ করে ভোজন রসিকদের কাছে তো আর আরো জনপ্রিয়। তাইতো বাংলাদেশের খাদ্যাভ্যাসে ভাত খাওয়ার পর একটু মিষ্টি না হলে যেন একসাজ যায় না। এসব ভোজন রসিকদের মন জোগাতে বাজারে মেলে হরেক রকমের মিষ্টি।

এবার কুড়িগ্রামে পাওয়া যাচ্ছে কাঁচা মরিচের রসগোল্লা। বাংলাদেশে আগে থেকে বেশকিছু এলাকায় এটি পাওয়া গেলেও সম্প্রতি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। 

সরেজমিনে দেখা গেছে, বড় বড় পাত্র ভরে আসছে দুধ। সে দুধ ফেটিয়ে তৈরি করা হচ্ছে ছানা।

পানি নিংড়িয়ে সে ছানায় অনেকগুলো কাচা মরিচের পেইস্ট দিয়ে বানানো হচ্ছে মণ্ড। সবুজ রং ধারণ করা সে মণ্ড থেকে কিছু কিছু করে নিয়ে গোল গোল বল তৈরি করে দেওয়া হচ্ছে লোহার বড় একটি কড়াইয়ে আগে থেকে জাল হওয়া হালকা চিনির সিরায়। এরপর বেশ কিছুক্ষণ ধরে চলে জাল ও নাড়াচাড়া। যতক্ষণ পর্যন্ত না সেগুলো ফুলে-ফেঁপে বড় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত।

এরপর সেগুলো দেওয়া হচ্ছে চিনি বা গুড়ের গাঢ় সিরায়। সেখানে সিরা চুষে কিছুক্ষণেই তা তৈরি হয় রসগোল্লায়। এরপর তা পরিবেশিত হয় খাবার টেবিলে। 

সাধারণত রসগোল্লার স্বাদ সুমিষ্ট হলেও এগুলোর স্বাদ ঝাল-মিষ্টি। ঝাল ও মিষ্টি এ রসগোল্লা এখন তৈরি হচ্ছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায়।

ধীরে ধীরে বাড়ছে এর প্রচার ও প্রসার। তাইতো ভোজনরসিকরা তাদের তৃষ্ণা মেটাতে দূর থেকে ছুটে আসছেন। উপজেলার কচাকাটা বাজারে সাইনবোর্ড বিহীন মিষ্টির ছোট একটি দোকান ‘বনফুল সুইটমিট’। র‌্যাকে স্তরে স্তরে সাজানো সাদা, লালচে বাদামি ও সবুজ রঙের স্পঞ্জ, সাধারণ, শুকনা কয়েক রকমের মিষ্টি। কেউ বসে খাচ্ছেন, কেউ প্যাকেটে করে নিয়ে যাচ্ছেন। তবে বেশিরভাগ মানুষেই নিচ্ছেন কাচা মরিচের রসগোল্লা।

দোকান মালিক রিয়াজুল ইসলাম জানান, প্রতিবছর শীত এলেই চাহিদা বাড়ে কাঁচা মরিচের রসগোল্লার। দুই বছর থেকে তার দোকানে তৈরি করা হচ্ছে কাঁচা মরিচের এ রসগোল্লা। সর চাহিদা অনেক। এর স্বাদ পেতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আসেন এখানে। অন্যান্য মিষ্টির মতই ২৪০-২৬০ টাকা কেজি দরে বিক্রি করেন কাঁচা মরিচের এ রসগোল্লা। এছাড়াও ২০ ধরনের মিষ্টি তৈরি করা হয় তার দোকানে।

রফিকুল ইসলাম জানান, তারা চার পাঁচজন মিলে কাঁচা মরিচের রসগোল্লার স্বাদ পরখ করতে এসেছেন। খেয়ে তারা সন্তুষ্ট। 

দীলিপ কর্মকার জানান, কাঁচা মরিচের মিষ্টি খেতে ঝাল-মিষ্টি। তাছাড়া কাঁচা মরিচের যে সুগন্ধ সেটাও অটুট রয়েছে মিষ্টিতে। সবমিলিয়ে আমাদের কাছে অসাধারণ মনে হয়েছে।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী