ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাবি গ্রীন ভয়েসের দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৭-০২-২০২৬ ১১:০৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৬ ১১:০৭:৩৮ অপরাহ্ন
রাবি গ্রীন ভয়েসের দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাবি গ্রীন ভয়েসের দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে আলোচনা সভা, দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের ৩৫৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানে সংগঠনের নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইরফান মন্ডল। নবগঠিত এ কমিটতে সহ-সভাপতি হিসেবে আছেন মো. খালিদ, তিথি মন্ডল ও হোমায়রা ইয়াসমিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমাইয়া আফরোজ শিমু, রোকসানা জামান রিয়া ও মোমিনুল ইসলাম সাকিব। সাংগঠনিক সম্পাদক মুনিরা আক্তার সুমা ও জয়ন্ত রায়। প্রচার সম্পাদক রনি এবং উপ-প্রচার সম্পাদক প্রাপ্তি। মিডিয়া সেল-এ রয়েছেন লাথই চাক ও জামিল। দপ্তর সম্পাদক তানভীর, সহ-দপ্তর সম্পাদক অপু। কোষাধ্যক্ষ রাসেদ এবং সহ-কোষাধ্যক্ষ শাহানাজ আসরাফী। নারী ও সমাজকল্যাণ সম্পাদক মাহমুদা এবং উপ নারী ও সমাজকল্যাণ সম্পাদক শুমাইয়া সিমু। এছাড়া আইটি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান উল্লাহ আলিফ ও ফাহিম। সাংস্কৃতিক সম্পাদক রয়েল হ্যারিসন এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক দীপক। ক্রীড়া সম্পাদক কবির, উপ-ক্রীড়া সম্পাদক সাব্বির। বিতর্ক সম্পাদক ইকরা ও সহ-বিতর্ক সম্পাদক সিনহা। ত্রাণ সম্পাদক আরিফুল ও সহ-ত্রাণ সম্পাদক আফসানা মিমি। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইপ্তি এবং সহ-শিক্ষা সম্পাদক রনক। গ্রন্থাগার সম্পাদক জিহাদ ও উপ-গ্রন্থাগার সম্পাদক মাহিন। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজু এবং উপ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ কানন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবু বক্কর, সাব্বির কামরুজ্জামান, সঞ্জিত, তাহুরা, সুপ্ত, আজিজা আশা ও সম্পা। অভিযাত্রিক বিভাগে দায়িত্ব পালন করবেন উমর ফারুক ও জুয়েল। এছাড়া সবুজপত্র বিভাগে রয়েছেন সবুজ ও আয়েশা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, গ্রীণ ভয়েসের প্রোগ্রাম এ আগেও এসেছি। শেখার জন্য, জানার জন্য গ্রীণ ভয়েসের প্রোগ্রাম এ আসাটা জরুরি। বাংলাদেশে যে জিনিসটা নেই সেটা হচ্ছে পাওয়ার ট্রানজিশন, সেটা গ্রীণ ভয়েসের কারণে হতে যাচ্ছে৷ ক্যাম্পাসে গ্রীণ ভয়েস যেভাবে অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে এটি সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, গ্রীন ভয়েস নামটা সম্পুর্ন ভিন্ন। আমরা মানুষ যেমন পরিবেশের অংশ তাই সর্বপ্রথম আমরা মানুষেরা যেনো গ্রীন হতে পারি সেদিকে লক্ষ্য রাখাও জরুরি। 'আমি কোনো দলীয়করণ করবো না, আমি ঘুষ খাবো না, আমি দূর্নীতি করবো না'- এভাবেই মানুষ হিসেবে আমরা পরিবেশের জন্য যেনো গ্রীন হতে পারি। আজ নতুন যে কমিটি হতে যাচ্ছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং নতুন উদ্যমে যেন আরও ভালোভাবে কাজ করতে পারে সেজন্য শুভকামনা রইলো।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, প্রোক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, গ্রীন ভয়েস-এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির, পূর্বের কমিটির সভাপতি আহসান হাবীবসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ইফতারের আগে আলোচনা সভা শেষে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে সদস্য ও অতিথিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি গরিব-দুস্থদের মাঝেও এ ইফতার বিতরণ করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী