ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ভূমি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন আরিস্ট্রোকেট বিউটি পার্লালের পরিচালক হৈমন্তী হিমু

  • আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০১:৫৬:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০২:৪৩:৫৬ পূর্বাহ্ন
ভূমি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন আরিস্ট্রোকেট বিউটি পার্লালের পরিচালক হৈমন্তী হিমু ভূমি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন আরিস্ট্রোকেট বিউটি পার্লালের পরিচালক হৈমন্তী হিমু

রাজশাহী নগরীতে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান আরিস্ট্রোকেট বিউটি পার্লার এন্ড স্কিল সেন্টার-এর পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় নগরীর মুনলাইট গার্ডেন-এ আয়োজিত অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের পরিচালক হৈমন্তী হিমু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন।

আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এ্যাড. এরশাদ আলী ঈশা মহানগর সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও রাবি শিক্ষকবৃন্দ-সহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এটি একটি সরকারি অনুমোদিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত নারীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে বিউটিফিকেশন ট্রেডে ১২০ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন নারী প্রশিক্ষণার্থী অংশ নেন।

পরিচালক হৈমন্তী হিমু বলেন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলাই তাদের মূল লক্ষ্য।

তিনি উল্লেখ করেন, দেশের বাইরে থেকে পুরস্কারপ্রাপ্ত এই প্রশিক্ষক তার প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চান।

অনুষ্ঠানে বক্তারা নারীর ক্ষমতায়ন ও কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ