ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সড়কের বিলবোর্ডে অভিনেত্রীর খোলামেলা ছবি, এক সপ্তাহে ৪০টি দুর্ঘটনা!

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০২:০২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০২:০২:০৮ অপরাহ্ন
সড়কের বিলবোর্ডে অভিনেত্রীর খোলামেলা ছবি, এক সপ্তাহে ৪০টি দুর্ঘটনা! ছবি: সংগৃহীত
সময়টা ২০১০ সাল, মুক্তি পেয়েছিল পরিচালক কৃষ বা রাধাকৃষ্ণ জাগারলামুড়ির এক ব্যতিক্রমী ছবি—‘বেদম’। পাঁচজন সাধারণ মানুষের জীবনের গল্প এক সন্ত্রাসবাদী হামলার পরে একটি হাসপাতালের করিডরে এসে মিশে গিয়েছিল এই ছবিতে। 

অন্ধ্রপ্রদেশের তৎকালীন প্রথম সারির অভিনেতারা—আল্লু অর্জুন, মাঞ্চু মনোজ, আনুশকা শেট্টি এবং মনোজ বাজপেয়ী—এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে ছবির বিষয়বস্তু যতটাই গম্ভীর ছিল, তার প্রচার কিন্তু হয়েছিল একেবারে অন্য ঢঙে। আনুশকা শেট্টির এক পোস্টার, যেখানে তাকে একটি পাতলা শাড়িতে বোল্ড ও খোলামেলা ভঙ্গিমায় দেখা গিয়েছিল। 

সেটিই পরবর্তীতে হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। হায়দরাবাদের পাঞ্জাগুট্টা সার্কেলে লাগানো সেই বিলবোর্ড এতটাই ‘হিট’ হয়ে ওঠে যে, এক সপ্তাহের মধ্যে সেখানে ঘটে যায় প্রায় ৪০টি সড়ক দুর্ঘটনা!

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমার পরিচালক কৃষ বলেন, আমরা ছবির প্রচারের জন্য আনুশকার একটি খোলামেলা পোস্টার বিলবোর্ড আকারে পঞ্জাগুট্টা সার্কেলে লাগিয়েছিলাম। লোকজন এতটাই মুগ্ধ হয়ে যাচ্ছিলেন তা দেখে যে, একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছিল সেখানে। শেষমেশ পুলিশের কাছে আমাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে, এবং আমরা বাধ্য হই সেই হোর্ডিং নামিয়ে ফেলতে।

ছবিতে আনুশকা শেট্টি অভিনয় করেছিলেন এক যৌনকর্মীর চরিত্রে। সেই সময় তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা ছিলেন তিনি। তার সাহসী উপস্থিতি ও চরিত্র বর্ণনার ধরন তেলুগু মূলধারার ছবিতে খুব একটা দেখা যেত না। সে কারণেই হয়তো পোস্টার ঘিরে তৈরি হয় তুমুল হইচই।

২০১০ সালের ৪ জুন মুক্তি পায় 'বেদম'। প্রথম সপ্তাহে মাত্র ১০ কোটি টাকার ব্যবসা করেছিল এবং শেষমেশ ছবিটি প্রযোজনার খরচও তুলে আনতে পারেনি। তবুও, ছবিটি পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং দু'টি নন্দী অ্যাওয়ার্ড জিতেছিল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী