ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে নারীসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৫ রাণীশংকৈলে জনগণের মতামতেই ৮ কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন পরিকল্পনা তানোরে চাল ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মহানগরীতে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যিই অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন? খোঁচা দিয়েই জল্পনায় প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান তারকা এক মেম্বারকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি গণেশপুজোয় দিশার পোশাক ঘিরে বিতর্ক! কৃতির প্রসঙ্গ টেনে ‘দ্বিচারিতা’র প্রশ্ন নেটদুনিয়ায় আর্জেন্টাইন ক্লাবের ৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভাঙল আল নাসর এবার পোশাক-বিতর্কে দিশা! পশ্চিমবঙ্গে গোরুর মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান ইরান যুদ্ধের সাত মাসে গোলাবারুদের গুরুতর সঙ্কটে পড়েছে মার্কিন বাহিনী! চীন সফরে আরাগচি, আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালি শর্ত না মানলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব মাদক মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত

রাবিতে মুসলিম-অমুসলিম শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৫:১৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৫:১৫:২৮ অপরাহ্ন
রাবিতে মুসলিম-অমুসলিম শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ রাবিতে মুসলিম-অমুসলিম শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ
তরুণদের কোরআন পড়ায় আগ্রহী করা এবং অর্থসহ বুঝে পড়ার প্রতি উৎসাহ জাগাতে ১৭০ জনকে পবিত্র কুরআন উপহার দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিতরণ করা কুরআন শরীফ। 

এ নিয়ে চতুর্থবারের মতো শিক্ষার্থীদের কুরআন উপহার দিচ্ছেন তারা। এর আগে ২০২৩ সালে প্রথমবার ১২৬টি, ২০২৪ সালে ১১৭টি, ২০২৫ সালে ১৩২টি কুরআন উপহার দেন তারা। এ বছর অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়েছে। তবে আগ্রহী শিক্ষার্থীদের তালিকাও রাখা হচ্ছে বলে জানান আয়োজকরা।

উপহার পেয়ে লাইব্রেরী ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী সজিব বলেন, " অনেক দিন ধরে আমি ভাবতেছিলাম যে, বাংলা অনুবাদসহ কুরআন শরীফ নিব। প্রত্যেকেরই উচিত অনুবাদ সহ বইটি পড়া। কুরআন শরীফ পেয়ে আজ খুবই খুশি হয়েছি।'

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোয়েব উল হাসান বলেন, আমরা প্রতি রমজান মাসেই ফান্ড কালেকশন করি। এখানে আমারা মুসলিম ও অমুসলিমদেরকে কুরআন শরীফ দেয়। আমরা প্রতি বছর আয়োজন করে থাকি, গতবছর‌ও দিয়েছি। এবার সবচেয়ে বেশি ফান্ড পেয়েছি প্রায় ১ লক্ষ ৫০ হাজার। এবার মুসলিম ও অমুসলিমদের ১৭০+ টির মত কোরআন শরীফ বিতরণ করব।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আমানুল্লাহ বলেন, আমরা গত চার বছর হলো এই আয়োজন করছি। অনলাইনে ফর্ম দেয়া হয়েছিল। শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেছে এবং সেই প্রেক্ষিতে আমরা দিচ্ছি। ১৭০ প্লাস লোককে দেওয়া হয়েছে। আর কতজনকে দেয়া হয়েছে এখন পর্যন্ত গণনা করা হয়নি। এখনো অনেকে পূরণ করা বাকি রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে নারীসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে নারীসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার