ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

হজের পর যে ভুলগুলো এড়িয়ে চলা জরুরি

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০২:২৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০২:২৭:০৭ অপরাহ্ন
হজের পর যে ভুলগুলো এড়িয়ে চলা জরুরি ছবি: সংগৃহীত
হজ পালন শেষে একজন মুসলমানের জীবনে আল্লাহর দিকে ফিরে আসার এক নতুন সূচনা ঘটে। তিনি প্রত্যাশা করেন যে, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তায়ালা তাঁর সব গুনাহ ক্ষমা করে দেবেন এবং পরকালে উত্তম প্রতিদান দান করবেন।

এই প্রত্যাশা পূরণের লক্ষ্যে একজন মুমিনের উচিত নিজেকে পাপ ও গুনাহ থেকে সর্বদা দূরে রাখা এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। নিচে কিছু সাধারণ ভুল তুলে ধরা হলো, যেগুলো হজের পর পরিহার করা উচিত।
 
‘হাজি’ উপাধি নিয়ে অহংকার
হজ শেষে কেউ যদি ‘হাজি’ নামে পরিচিত হন, তা স্বাভাবিক। কিন্তু এই উপাধি জোর করে অন্যদের দিয়ে বলানো, বা এর মাধ্যমে অহংকার প্রকাশ করা অনুচিত। ইসলাম বিনয় ও নম্রতার ধর্ম। গর্ব-অহংকার এখানে নিন্দনীয়।
 
হজ করলেই সব গুনাহ মাফ হয় এমন ধারণা করা
হাদিসে হজের মাধ্যমে গুনাহ মাফের সুসংবাদ দেয়া হয়েছে ঠিকই, কিন্তু তা ‘হজে মাবরুর’ অর্থাৎ কবুল হজপ্রাপ্ত ব্যক্তিদের জন্যই প্রযোজ্য। কেউ নিশ্চিতভাবে বলতে পারেন না, তার হজ কবুল হয়েছে। সুতরাং হজ করার পর পাপ-পঙ্কিলতায় জড়িয়ে পড়া বা ইচ্ছেমতো গুনাহে লিপ্ত হওয়া মারাত্মক ভুল।
 
হজের পর গুনাহ থেকে বিরত না থাকা
যদি কেউ হজ করার পরও পুরানো অভ্যাসে ফিরে যান, পাপ কাজ ছাড়তে না পারেন, কিংবা ইবাদতে গাফিলতি করেন তবে তা হতে পারে তার হজ কবুল না হওয়ার আলামত। হজের প্রকৃত শিক্ষা হলো আত্মিক ও নৈতিক উন্নয়ন। তাই হজের পর একজন মুসলমানের জীবন হওয়া উচিত আরও শুদ্ধ ও আলোকিত।
 
ইহরাম পরে ঘরে ফেরা
১০ জিলহজে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেলে হজযাত্রীদের স্বাভাবিক পোশাকে ফিরে আসা উত্তম। কিছু মানুষ হজ শেষে বাড়ি ফেরা পর্যন্ত ইহরাম পরে থাকেন, যা সুন্নাহ পরিপন্থি এবং নিজের ওপর অপ্রয়োজনীয় কষ্ট চাপানোর শামিল। এটি আত্মপ্রদর্শনের ইঙ্গিতও দিতে পারে, যা ইসলাম সমর্থন করে না।
 
হজ যেন শুধু ভ্রমণ না হয়
হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও জীবনের জন্য এক নতুন মোড়। তাই এটিকে শুধুই একটি সফর হিসেবে না দেখে, জীবনের দিকনির্দেশনা হিসেবে গ্রহণ করা উচিত। হজ যদি জীবনে নৈতিক ও আত্মিক পরিবর্তন আনে তবেই তা হজে মাবরুরের মর্যাদা পাবে।
 
নবীজির (স.) কবরের ওপর শপথ
অনেকে মদিনায় গিয়ে রসুলুল্লাহ (স.)-এর কবর জিয়ারত করার পর শপথ করে বলেন, ‘আমি সেই নবীর কসম করে বলছি, যার কবর ছুঁয়েছি।’ অথচ ইসলামি শরিয়ত অনুযায়ী, শপথ শুধুমাত্র আল্লাহ তাআলার নামে করা বৈধ। অন্য কারও নামে শপথ করা ইসলামে নিষিদ্ধ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী