ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১০:৩১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১০:৩১:০৯ অপরাহ্ন
পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে জরিমানা পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে জরিমানা
পুঠিয়া উপজেলায় সার সংকট নিরসন ও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সরকারি অনুমোদিত মূল্যের বাইরে সার বিক্রি এবং সরবরাহ না রাখার দায়ে তিনজন সার ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২ মার্চ ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকারের সহযোগিতায় উপজেলা শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজার এলাকায় অবস্থিত সার দোকানগুলোতে এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্টে অভিযোগপত্রে, সরকারি নির্ধারিত মূল্য ঠিকমতো না রাখার পাশাপাশি কৃষকদের কাছে যথাসময়ে সার সরবরাহ না করে অধিক মূল্যে বিক্রয় করা হচ্ছে। এসব অনিয়মের প্রেক্ষিতে তিনটি সার দোকানকে সংশ্লিষ্ট আইন অনুযায়ী জরিমানা করেন আদালত। জরিমানা আদায়ের পাশাপাশি দোকানগুলোতে মজুতকৃত সার সরকারি মূল্যে বিক্রয় নিশ্চিত করা হয়।

অভিযানকালে সার সংগ্রহে উপস্থিত স্থানীয় কৃষকরা বলেন, প্রয়োজন অনুযায়ী সার দোকান থেকে নেওয়ার সুযোগ পেয়ে আমরা সন্তোষ পাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখলে অনেক উপকার হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ভোক্তা ও কৃষকদের অধিকার রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ