ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শিক্ষাবোর্ডের ভুলে পাল্টে গেল ৩৮ হাজার ছাত্রের লিঙ্গ

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৪:১২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৪:১২:৫৫ অপরাহ্ন
শিক্ষাবোর্ডের ভুলে পাল্টে গেল ৩৮ হাজার ছাত্রের লিঙ্গ ফাইল ফটো
বরিশাল শিক্ষা বোর্ডের সার্ভারজনিত সমস্যায় এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে প্রায় ৩৮ হাজার ছাত্রের লিঙ্গ পরিচয়ে ভুল করে ফিমেল (নারী) লেখা হয়েছে। বোর্ডের প্রিন্ট করা রেজিস্ট্রেশন কার্ডে এ ধরনের ত্রুটি গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী জানান, 'সার্ভারজনিত সমস্যার কারণে এ সমস্যা হয়েছিল। তবে তা সোমবারই ঠিক করে দেয়া হয়েছে।'

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মোট ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। সাধারণ নিয়ম অনুযায়ী, প্রথম বর্ষে ভর্তি হওয়ার প্রায় ছয় মাস পর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয় ও পরীক্ষা শুরুর অন্তত এক মাস আগে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা হয়। সেই অনুসারে কয়েক দিন আগে ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে বরিশাল বোর্ড ৮১ হাজার ৮৩১টি রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করে। ইতোমধ্যে চার জেলার কলেজে কার্ড বিতরণও শুরু হয়েছিল।

তবে ঝালকাঠিসহ দুটি জেলায় কার্ড বিতরণের সময় প্রথমবার জেন্ডার ত্রুটি ধরা পড়ে। পরে জানা যায়, প্রায় ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীর জেন্ডারে ফিমেল উল্লেখ করা হয়েছে। বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে কলেজ ও বোর্ড অফিসে ছুটছেন সংশোধনের জন্য, যা তাদের পরীক্ষার প্রস্তুতিতেও বিঘ্ন ঘটাচ্ছে।

এ ব্যাপারে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জি এম শহিদুল ইসলাম বলেন, 'কম্পিউটার প্রোগ্রামের ভুল সেটিংসের কারণে এ ধরনের ত্রুটি ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অপারেটরকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে।'

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী