ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানায় মাদক কারবারী গ্রেফতার ৪

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৫:১২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৫:১২:৩৭ অপরাহ্ন
নগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানায়  মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানায় মাদক কারবারী গ্রেফতার ৪
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (১ মার্চ) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, দেশি মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ মিঠু ইসলাম (৩৩), সে নগরীর পবা থানার বসন্তপুর গ্রামের মোঃ মকসেদ আলীর ছেলে, মোঃ নিশার আহম্মেদ সাগর (২৭), সে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় এলাকার মোঃ মাহাবুবুর রহমানের ছেলে,  মোঃ জিম (২৫), সে বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার গ্রামের বাসিন্দা (বর্তমানে বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকায় বসবাসরত) মোঃ মঞ্জুরুল হকের ছেলে ও মোঃ জনি (৩৬), সে রাজপাড়া থানার ভাটাপাড়া গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে। 

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, গত সোমবার রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ মিলিলিটার দেশি মদ ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ