ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীতে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, সিরাপ ও মাদকদ্রব্য জব্দ

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৩:৪৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৩:৪৩:৪২ অপরাহ্ন
রাজশাহীতে বিজিবি’র  অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রাজশাহীতে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, সিরাপ ও মাদকদ্রব্য জব্দ
রাজশাহীর বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, এসকফ (ESKUF) সিরাপ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনে বিভিন্ন থানা এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টায় আলাইপুর বিওপি’র একটি আভিযানিক দল বাঘা থানার গোকুলপুর ৫নং বাঁধ এলাকায় অভিযান চালায়। এ সময় কাঁশবনের ভেতর লুকানো একটি ব্যাগ তল্লাশি করে অবস্থায় ১৫ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ ইতিমধ্যে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

একই দিন রাত ৯টার দিকে শাহাপুর বিওপি’র নিয়মিত টহল দল কাটাখালী থানার শান্তিপাড়া এলাকায় অভিযান চালায়ে ১৯৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দকরা হয়।

অন্যদিকে, একই সময়ে রাত ৯টা চরমাজারদিয়া বিওপি’র সদস্যরা দামকুড়া থানার হারুপাড়া এলাকায় একটি কলাবাগানে অভিযান চালিয়ে ৩৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এছাড়াও রাত সাড়ে ৯টার দিকে তালাইমারী বিওপি’র অপর একটি দল মতিহার থানার চরসাতবাড়িয়া এলাকায় পদ্মার চরের ঝাউবন থেকে একটি ব্যাগে লুকানো অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ জব্দ করে।

সর্বশেষ রাত সাড়ে ১১টায় সোনাইকান্দি বিওপি’র টহল দল দামকুড়া থানার বেড়পাড়া এলাকা থেকে থেকে ৬১ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ করা হয়। এই সিরাপগুলোও দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।

বিজিবি-১ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত অন্যান্য মাদকদ্রব্যগুলো কাটাখালী, দামকুড়া ও মতিহার থানায় জমা দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ