ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘প্রতি দিনই হুমকি পাই! অভ্যস্ত হয়ে গিয়েছি’: আয়েশা খান

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৪:০৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৪:০৬:০৪ অপরাহ্ন
‘প্রতি দিনই হুমকি পাই! অভ্যস্ত হয়ে গিয়েছি’: আয়েশা খান ছবি: সংগৃহীত
‘ধুরন্ধর’ মুক্তির পরেই আয়েশা খান ‘শরারত গার্ল’-এর তকমা পেয়েছেন। ওই একটি গান তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। এখানেই নাকি সমস্যা! আয়েশা খানের অভিযোগ, প্রায় প্রতি দিনই তিনি নাকি ধর্ষণের হুমকি পাচ্ছেন!

ছবি মুক্তি পাওয়ার পর থেকেই সংবাদমাধ্যমে তাঁর উপস্থিতি। অনুরাগীরা তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী। একাধিক সাক্ষাৎকারে কথাপ্রসঙ্গে তখনই উঠে এসেছে বিষয়টি। আয়েশা দাবি করেছেন, দীর্ঘ দিন ধরে তিনি এই ধরনের হুমকিবার্তা পাচ্ছেন। তাঁর কথায়, “একটি ছবির শুটিং করছিলাম। সেটে সে দিন বাবা উপস্থিত। একপ্রস্ত শুটিংয়ের পরে আমি তাঁর পাশে বসে সমাজমাধ্যম ঘাঁটছিলাম। হঠাৎ দেখি, নির্দিষ্ট এক জন দীর্ঘ দিন ধরে আমাকে মেসেজ পাঠিয়ে যাচ্ছেন। একাধিক ‘ভয়েস নোট’ও ছিল। ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল। আমি স্তম্ভিত।” বেশ কয়েক বার সেই কণ্ঠস্বর শুনে অভিনেত্রী বুঝতে পারেন, যে সেটে তিনি শুটিং করছেন সেখানকার এক স্পটবয়ের কণ্ঠস্বর সেটি!

আয়েশা আরও জানান, প্রায় প্রতি দিন তিনি একাধিক ধর্ষণের হুমকি পান। ফোন বা সমাজমাধ্যম খুললেই ধর্ষণের হুমকি আসতে থাকে। এটাই যেন তাঁর রোজের রুটিন হয়ে গিয়েছে! অভিনেত্রীর আক্ষেপ, “আর প্রত্যেক সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়েই আমায় প্রশ্ন করা হচ্ছে। আলোচনাও হচ্ছে। এর বেশি কিছুই হচ্ছে না। ধীরে ধীরে এতেই অভ্যস্ত হয়ে পড়ছি।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী