ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ কর্মচারি সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৯:১৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৯:১৯:১৯ অপরাহ্ন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ কর্মচারি সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ কর্মচারি সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর শ্রমিকদের আওয়ামীপন্থী সংগঠন কর্মচারি সংসদ (রাজ-৬১১)-এর যাবতীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন রাজশাহী শ্রম আদালত।

গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী শ্রম আদালতের চেয়ারম্যান স্বাক্ষরিত এক রায়ে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর আগে সংগঠনটির কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আদালতের রায়ে উল্লেখ করা হয়, রাজ-৬১১ ট্রেড ইউনিয়নটি বিগত আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত হিসেবে কার্যক্রম পরিচালনা করেছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবেও এ ইউনিয়নের সম্পৃক্ততার বিষয়টি প্রতীয়মান হয়।

রায়ে আরও বলা হয়, গত ১২ মে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সে প্রেক্ষাপটে রাজ-৬১১ ট্রেড ইউনিয়নের কার্যক্রম আলাদাভাবে স্থগিত করার প্রয়োজনীয়তা নেই। তবে সংগঠনের নেতৃবৃন্দ বেআইনি কোনো কর্মকাণ্ডে জড়িত হলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়া শ্রম আইন ২০০৬-এর ১৯০ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নের কার্যক্রমের বিরুদ্ধে শ্রম দপ্তরে আবেদন করার সুযোগ রয়েছে বলে রায়ে বলা হয়।

উল্লেখ্য, গত বছরের ২২ মে বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক স্মারকে কর্মচারি সংসদের ২৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি হন রায়হান আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আরিফুল ইসলাম।

এছাড়া কার্যকরী সহ-সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে নেতৃবৃন্দ নির্বাচিত হন।

তবে কমিটি অনুমোদনের পর থেকেই এ নিয়ে নানা প্রশ্ন ওঠে। সমালোচকদের দাবি, মূল দল নিষিদ্ধ থাকলে সংশ্লিষ্ট অঙ্গ সংগঠনের কমিটি কীভাবে অনুমোদন পায়-তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

রাকাবে শ্রমিকদের আরেকটি সংগঠন হলো বিএনপিপন্থী ‘কর্মচারি পরিষদ’ (রাজ-২১৮৭)। জানা গেছে, বিগত সময়ে আওয়ামীপন্থী কর্মচারি সংসদ সক্রিয় থাকলেও কর্মচারি পরিষদ ছিল নিষ্ক্রিয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর কর্মচারি পরিষদ সক্রিয় হয়ে ওঠে।

আদালতের রায়ে বিএনপিপন্থী কর্মচারি পরিষদের কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই বলে জানা গেছে।

মামলায় জয় লাভের পর মহানগর বিএনপি ও শ্রমিক দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী কর্মচারি পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন