ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ফুলবাড়ীতে ট্রলি খাদে পড়ে চালকের মৃত্যু, গতিরোধক নির্মানের দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০২:৩০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০২:৩০:০৫ অপরাহ্ন
ফুলবাড়ীতে ট্রলি খাদে পড়ে চালকের মৃত্যু, গতিরোধক নির্মানের দাবিতে বিক্ষোভ ফুলবাড়ীতে ট্রলি খাদে পড়ে চালকের মৃত্যু, গতিরোধক নির্মানের দাবিতে বিক্ষোভ
দিনাজপুরের ফুলবাড়ীতে বালুবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাক্টর চালক রাসেল সোনার এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ঘটনাপ্রবণ ওই সড়কে গতিরোধক (স্প্রিড ব্রেকার) নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল প্রায় ৮টার দিকে উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর এলাকার ফুলবাড়ী-চিন্তামন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাসেল সোনার (৩৫) রংপুরের বদরগঞ্জ উপজেলার ১২ নম্বর কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল সোনার নাগেরহাট এলাকা থেকে বালুভর্তি ট্রলি নিয়ে ফুলবাড়ীর দেশমা এলাকায় বালু সরবরাহ করে ফেরার পথে ছিলেন। ফুলবাড়ী-চিন্তামন সড়কের মুক্তারপুর এলাকায় পৌঁছালে ট্রলিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর অভিযোগ, সড়কটির ওই অংশটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। এখানে একটি বাঁক ও সংযোগ সড়ক থাকলেও যানবাহন প্রায়ই দ্রুতগতিতে চলাচল করে। প্রয়োজনীয় সতর্কতামূলক চিহ্ন বা গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

দুর্ঘটনার প্রতিবাদ ও সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্থানীয়রা ঘটনাস্থলে সড়ক অবরোধ করেন এবং সেখানে গতিরোধক (স্প্রিড ব্রেকার) নির্মাণের দাবি জানান। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং দ্রুত গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

এ সময় উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম এবং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী