ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৩:০৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৩:০৫:২২ অপরাহ্ন
ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা ছবি: সংগৃহীত
ভারতের গুজরাটের মেঘানী নগরে একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি আবাসিক এলাকা বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সেখানে বিধ্বস্ত অংশগুলো থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। 
 
ইন্ডিয়া টুডের দাবি, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। অন্যদিকে এনডিটিভি বলছে, বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। তবে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়নি। 
 
প্রাথমিক প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনাটি উড্ডয়নের সময় ঘটে এবং বিমানটি এয়ার ইন্ডিয়ার ছিল বলে জানা গেছে। 
 
তবে বিমানটি আসলেই এয়ার ইন্ডিয়ার কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। দুর্ঘটনার পর জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে ছুটে যায়, যার মধ্যে সাতটি দমকলের ইঞ্জিনও রয়েছে।
 
এনডিটিভি জানিয়েছে, কর্মকর্তারা এখনও বিমানের ধরণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। ঘটনাটি দুপুর ১টা থেকে ২টার মধ্যে ঘটেছে।
 
কমপক্ষে এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ এলাকা থেকে যানবাহন সরিয়ে নিয়েছে। কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করতে পারেনি যে এটি যাত্রীবাহী নাকি পণ্যবাহী বিমান। 
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী