ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে হচ্ছে তামাক চাষ

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৩:৩৫:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৩:৩৫:১১ অপরাহ্ন
সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে হচ্ছে তামাক চাষ ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের কামারখন্দে তিন ফসলি জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তামাকের আবাদ হচ্ছে। কৃষকরা অতিরিক্ত মুনাফার আশায় এই ফসল বেছে নিয়েছেন, তবে বিষয়টি স্থানীয় কৃষি কর্মকর্তাদের অজানা ছিল।

স্থানীয়রা জানান, এই জমিতে আগে ধানসহ নানা ফসলের আবাদ হতো এবং পর্যাপ্ত উৎপাদন হত। এবারও সরিষা চাষ করলেও কৃষক শহিদুল ইসলাম বেশি লাভের আশায় তামাক চাষ করেছেন। 

তামাক চাষি শহিদুল ইসলাম জানান, একটু বেশি লাভের আশায় তামাক চাষ করেছি। কিন্তু জমিতে বেশি পরিমাণে সার এবং পানি থাকার কারণে তামাকের তেমন ভালো আবাদ হয়নি। এরপর থেকে এটা বাদ দিয়ে পাটের আবাদ করব।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন জানান,  কামারখন্দে তামাক চাষ হচ্ছে আমার জানা ছিলো না। গণমাধ্যমকর্মীদের কাছ থেকে জানার পর সংশ্লিষ্ট ব্লকের উপ সহকারি কৃষি কর্মকর্তার মাধ্যমে  বিষয়টি নিশ্চিত হই। 

তিনি আরও জানান, তামাকের আবাদ নিষিদ্ধ নয়, তবে তামাক আবাদে আমরা কৃষককে নিরুৎসাহিত করি। তামাকের আবাদ করা কৃষককে অফিসে আসতে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী