ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

স্বল্প আয়ের চাকরি করেও ব্যতিক্রম উদ্যোগ: ৫১ কেজি দুধের পায়েস রোজাদারদের মাঝে বিতরণ

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৩:৪৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৩:৪৪:৫৮ অপরাহ্ন
স্বল্প আয়ের চাকরি করেও ব্যতিক্রম উদ্যোগ: ৫১ কেজি দুধের পায়েস রোজাদারদের মাঝে বিতরণ স্বল্প আয়ের চাকরি করেও ব্যতিক্রম উদ্যোগ: ৫১ কেজি দুধের পায়েস রোজাদারদের মাঝে বিতরণ
মানুষের কল্যাণে কিছু করার ইচ্ছা থাকলে স্বল্প সামর্থ্যও বাধা হয়ে দাঁড়ায় না—এমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর শিরোইল কলোনি ২ নম্বর গলি এলাকার যুবক মধু। নিজের উদ্যোগ ও নিজ অর্থায়নে ৫১ কেজি দুধ ও ৫ কেজি চাল দিয়ে সুস্বাদু ও খাঁটি স্বাদের পায়েস রান্না করে রোজাদারদের মাঝে বিতরণ করেন তিনি।

জানা যায়, মধু একটি প্রতিষ্ঠানে ওয়াসফিডে ডেইলি বেসিক কর্মচারী হিসেবে কাজ করেন এবং স্বল্প বেতনের চাকরি করেন। সীমিত আয়ের মধ্যেও মানুষের জন্য কিছু করার প্রবল ইচ্ছা থেকেই তিনি এই ব্যতিক্রমী আয়োজন করেন। দীর্ঘদিন ধরে তার মনে ছিল পবিত্র রমজান মাসে রোজাদারদের জন্য বিশেষ কোনো খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহর রহমতে সেই ইচ্ছা বাস্তবে রূপ নেয়।

অনুষ্ঠান শেষে মোনাজাত করা হয়। এরপর উপস্থিত রোজাদারদের মাঝে এক গ্লাস করে পায়েস এবং একটি করে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়।

এ উদ্যোগ বাস্তবায়নে মধুকে সার্বিকভাবে সহযোগিতা করেন শকুর, শাহীন ও ডলারসহ এলাকার আরও অনেকেই। তাদের সহযোগিতায় আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, স্বল্প আয়ের চাকরি করেও মধুর এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তার এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

এ বিষয়ে মধু বলেন, মানুষের মাঝে কিছু বিতরণ করতে পেরে আমি আত্মতৃপ্তি পেয়েছি। আল্লাহর অলিদের আদর্শকে ভালোবাসি এবং তাদের পথ অনুসরণ করার চেষ্টা করি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের জন্য কিছু করার ইচ্ছা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী