ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

যুদ্ধের মধ্যে মাটির ৪ তলা নিচে ইসরাইলি যুগলের বিয়ে!

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০৪:০৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০৪:০৯:৫৮ অপরাহ্ন
যুদ্ধের মধ্যে মাটির ৪ তলা নিচে ইসরাইলি যুগলের বিয়ে! ছবি: সংগৃহীত
ইসরাইলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলতে থাকায় দেশটিতে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ। তবে বিয়ের তারিখ পূর্বনির্ধারিত থাকায় এক ইসরাইলি যুগল তাদের বিয়ে বাতিল না করে চার তলা নিচের বোমা আশ্রয়কেন্দ্রে আয়োজন করেন।

লিওর ল্যাসরি ও মাইকেল মারিয়ানোফ মূলত পেতাহ টিকভায় বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলেন। তবে ইরান যুদ্ধের কারণে সেই স্থান বাতিল করতে হয়। পরে তারা একই তারিখে তেল আবিবের ডিজেনগফ সেন্টার মলের পার্কিং লটে, যা বোমা আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়, সেখানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন।
 
মারিয়ানোফের পরিবার আর্জেন্টিনা থেকে বিয়েতে যোগ দিতে এসেছিলেন। তাই নবদম্পতি বিয়ে আর পিছিয়ে দিতে চাননি। অল্প সময়ের নোটিশে তারা বন্ধু ও স্বজনদের নতুন ঠিকানায় আসার জন্য জানিয়ে দেন।
 
বিয়েতে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বহু ইসরাইলি, যারা সপ্তাহজুড়ে ওই বোমা আশ্রয়কেন্দ্রকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছিলেন।
 
বুধবার (৪ মার্চ) ইসরাইলি চ্যানেল ১৩–এর এক অনুষ্ঠানে মারিয়ানোফ বলেন, উপস্থিত অতিথিদের প্রায় ৩০ শতাংশ ছিলেন পরিবার ও ঘনিষ্ঠজন। বাকিরা আশ্রয়কেন্দ্রে আসা মানুষ, যারা আনন্দের সঙ্গে উদযাপন করেন।
 
তিনি বলেন, ‘মানুষ শুধু আমাদের উদযাপন করতে এবং খুশি করতে এসেছিল। এটি ছিল আবেগঘন ও অনন্য মুহূর্ত, যা বলার ভাষা আমাদের নেই।’
 
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুদ্ধ শুরু হওয়ার পর এতদিন ধরে পরিকল্পিত বিয়ের ভবিষ্যৎ নিয়ে তারা নানা আবেগের মধ্যে ছিলেন।
 
মঙ্গলবার (৩ মার্চ) নবদম্পতি বিয়ের আনন্দে মেতে থাকাকালীন তেল আবিবে কয়েকবার সাইরেন বাজলেও, ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে নিরাপদে উদযাপন চালিয়ে যান।
 
ল্যাসরি বলেন, ‘এটা ছিল অবিশ্বাস্য। সবকিছুর মাঝেও আমরা বিয়েটা করতে পেরেছি। অনুষ্ঠানটি আবেগঘন ও আনন্দময় ছিল এবং আমরা মারিয়ানোফ’র আর্জেন্টিনা থেকে আসা পরিবার ও বন্ধুদের সঙ্গে এটি উদযাপন করতে পেরেছি। তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী