ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৪

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৫:৪০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৫:৪০:২৭ অপরাহ্ন
নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৪ ট্যাপেন্টাডল ও গাঁজা-সহ রবিউল আলম, আল আমিন, রবিন ও মাসুম
রাজশাহী নগরীতে চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) নগরীতে রাতভর বেলপুকুর, রাজপাড়া, কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ রবিউল আলম (৩৬), সে নগরীর বেলপুকুর থানার বেলপুকুর মধ্যপাড়া এলাকার মৃত ওসমান গনির ছেলে, মোঃ আল আমিন (৩৮), সে রাজপাড়া থানার আলীগঞ্জ বাথানপাড়া এলাকার মোঃ নরুল ইসলামের ছেলে, মোঃ রবিন (৩৮), সে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীরসাহেবপাড়া (চারখুটার মোড়) এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে ও মোঃ মাসুম (৩৪), সে নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া মিরের চক গ্রামের মোঃ সিদ্দিক ওরফে ইসমাইলের ছেলে। 

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, শুক্রবার রাতে নগরীর চার থানা পুলিশের অভিযানে ৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা-সহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী