ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে আছে বলে মনে হচ্ছে না : পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৭:০৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৭:০৪:২৪ অপরাহ্ন
বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে আছে বলে মনে হচ্ছে না : পুলিশ কমিশনার বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে আছে বলে মনে হচ্ছে না : পুলিশ কমিশনার
ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে বৃহস্পতিবার ২৪০ জনেরও বেশি আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। আহমেদাবাদ পুলিশের কমিশনার জি এস মালিক অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, ‘বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে আছে বলে মনে হচ্ছে না।’

নিহতের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা হচ্ছে জানিয়ে কমিশনার আরো বলেন, বিমানটি আবাসিক এলাকার একাংশে বিধ্বস্ত হওয়ায় ‘স্থানীয় বাসিন্দাদের মধ্যেও কেউ কেউ নিহত হয়ে থাকতে পারে’। সেখানে কিছু অফিস রয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে উদ্ধারকর্মীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে অন্তত ৩০ থেকে ৩৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো অনেকে ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে।

ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মধ্যাহ্নে বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটির গন্তব্য ছিল ব্রিটেনের রাজধানী লন্ডনের দক্ষিণে অবস্থিত গ্যাটউইক বিমানবন্দর।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি চিকিৎসকদের হোস্টেল।

তারা ইতিমধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ এলাকা পরিষ্কার করেছে। বাকি অংশও দ্রুত পরিষ্কার করা হবে।

ভারতের সিএনএন নিউজ-১৮ টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বিমানটি রাজ্য পরিচালিত বিজে মেডিক্যাল কলেজের হোস্টেলের ডাইনিং এরিয়ার ওপর বিধ্বস্ত হয়, যেখানে বেশ কয়েকজন মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চ্যানেলটি একটি ভিডিও দেখিয়েছে, যেখানে বিমানটির একটি অংশকে ভবনের ওপর আটকে থাকতে দেখা যায়।
 
একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিমানের যাত্রীদের মধ্যে ২১৭ জন প্রাপ্তবয়স্ক, ১১টি শিশু ও দুটি নবজাতক ছিল। এয়ার ইন্ডিয়ার তথ্য মতে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডীয়।

বিমান ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, যা এখন পর্যন্ত অন্যতম আধুনিক যাত্রীবাহী বিমান। এভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ২০১১ সালে বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর এটি ড্রিমলাইনারের প্রথম দুর্ঘটনা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার