ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

মান্দায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৪:১৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৪:১৬:২২ অপরাহ্ন
মান্দায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মান্দায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, সমতা ও ক্ষমতায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা