ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

এনসিপির কমিটির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৭:০৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৭:০৯:০৮ অপরাহ্ন
এনসিপির কমিটির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ এনসিপির কমিটির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটির বিরুদ্ধে স্থানীয় ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাদের দিয়ে এনসিপির কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ ছাত্রদলের।

বিক্ষোভ শেষে স্থানীয় ছাত্রদলের নেতারা এনসিপির সদ্য ঘোষিত কমিটিকে বাঞ্ছারামপুরে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে। গতকাল বুধবার (১১ জুন) বিকেলে উপজেলা চত্বরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ  সমাবেশ করা হয়।

সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, সদ্য গঠিত এনসিপির এই কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাকর্মী ও সুবিধাবাদীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের জুলাই বিপ্লবের আন্দোলনে কখনও দেখা যায়নি।

স্থানীয় ছাত্রদলের নেতারা জানান, এনসিপির এই কমিটি জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সম্পূর্ণ বিপরীত। ছাত্রদল নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি এই কমিটি বাতিল না করা হয়, তবে বাঞ্ছারামপুরে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন  বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ইব্রাহিম সরকার, বাঞ্ছারামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব  মনিরুল হাসান আব্দুল্লাহ, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহ আজিজ শাওন, জেলা ছাত্রদলের সাবেক  সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ফাহাদসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটি এনসিপির বাঞ্ছারামপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মাইনুদ্দিন ও যুগ্ম সমন্বয়কারী শামীম মিয়ার মোবাইলে বারবার কল দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

গত ৪ জুন জাতীয় নাগরিক কমিটি এনসিপির পক্ষ থেকে মোহাম্মদ মাইনউদ্দিনকে প্রধান সমন্বয়কারী করে ২১ সদস্যবিশিষ্ট বাঞ্ছারামপুর উপজেলা শাখা কমিটির ঘোষণা দেয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী